শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

খুনের ১৩ ঘন্টার মধ্যে ঘাতক ইসহাককে গ্রেফতার করেছেন পুলিশ

নিউজ রুম / ২৫৬ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের নতুনঘোনা নামক মৎস্য ঘেরের কর্মচারী আজিজুর রহমান হত্যাকাণ্ডের প্রধান আসামি ঘাতক মোঃ ইসহাক (৫০) কে ১৩ঘন্টার মধ্যে গ্রেফতার করেছেন পুলিশ।

বুধবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ড পালাকাটা এলাকা থেকে চকরিয়া থানার ওসির নেতৃত্বে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন পুলিশ।

গ্রেফতারকৃত খুনি ইসহাক ওই এলাকার মৃত কবির আহমদের ছেলে।
নিহত-আজিজুর রহমান (৩৫) উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিন বালুরচর এলাকার ছালেহ আহমদের ছেলে।

চকরিয়া থানার অপারেশন অফিসার রাজিব চন্দ্র সরকার বলেন,খুনের আসামী ইসহাককে গ্রেফতারের পরের দিন আদালতে সোপর্দ্দের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী। তিনি বলেন, মঙ্গলবার রাত নয়টার দিকে মৎস্য ঘেরের বাসার একটি বৈদ্যুতিক বাল্ব এর ঘটনা নিয়ে তর্কাতর্কির সময় ঘের কর্মচারী আজিজুর রহমানকে ছুরিকাঘাত করে ঘাতক ইসহাক। পরে আহতাবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহত আজিজকে মৃত্যু ঘোষণা করেন।

ওসি আরও বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল চকরিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার পরের রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ঘাতক ইসহাককে গ্রেফতার করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর