শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

লবণ ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্যাতন : মুক্তিপণ দাবির অভিযোগ

নিউজ রুম / ১৫১ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

নুরুল আলম :
কক্সবাজারের টেকনাফে পাত্রী দেখতে গিয়ে লবণ ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্যাতন, মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। গেল ২৮ এপ্রিল উপজেলার রাজারছড়া ফরেস্ট অফিস নামক স্থান থেকে তাদের অপহরণ করা হয় বলে জানা গেছে। অপহৃতদের উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারের সদস্যরা।

অপহরণের শিকার জমির হোসেন রুবেল (৩৫) কক্সবাজার চৌফলদন্ডী উত্তরপাড়ার মো. আলমের ছেলে। পেশা তিনি লবণ ব্যবসায়ী।

এ ঘটনায় সোমবার (৮ মে) দুপুরে ভুক্তোভোগী পরিবার কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে অপহৃত রুবেলের ছোট বোন সুমি আক্তার বলেন, ‘গত ২৮ এপ্রিল আমার ভাইয়ের জন্য পাত্রী দেখতে বন্ধু ইমরান ও ইউসুফসহ টেকনাফের উদ্দেশ্যে রওনা করে। তারা রাজারছড়া ফরেস্ট অফিস নামক স্থানে যায়। সেখানে রোহিঙ্গা ও স্থানীয়দের অপহরণের শিকার হয়। এর পরের দিন সকাল ১১টার রুবেলের মোবাইল অজ্ঞাতনামা ব্যক্তি ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং তাদেরকে মারধরের ভিডিও চিত্র মোবাইলের মাধ্যমে পাঠায়। এতে আমরা টেকনাফ থানা, কক্সবাজার থানা এবং র‍্যাব ১৫ কে এই বিষয়ে অবগত করি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি।’

কান্না জড়িত কণ্ঠে রুবেলের মা লেবাজ খাতুন বলেন, ‘আমরা গরীব মানুষ। মুক্তিপণের এতো টাকা কীভাবে দিবো? আমার ছেলে আজ ১০ দিনের বেশি আমার ছেলেকে নির্যাতন করছে অপহরণকারীরা। ৫দিন ধরে মোবাইল বন্ধ। আমার মন মানছে না। আমি আমার ছেলে ফেরত চাই। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।’

রুবেলের মেয়ে জয়া মনি বলেন, ‘প্রথমে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে, পরে সেই টাকা কমতে কমতে ১০ লাখ টাকার মধ্যে আসে। অপহরণকারী ১০ লাখ টাকা দিলে আমার বাবাকে ছেড়ে দেবে বলে জানায়। কিন্তু আমরা গরীব মানুষ। আমাদের কাছে টাকা নেই। পৃথিবীতে আমার বাবা ছাড়া আমাদের কেউ নেই। আমরা আমাদের বাবাকে ফিরে পেতে চাই।’
পরিবারের পক্ষ থেকে অপহৃতদের উদ্ধারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে

এ ব্যাপারে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ‘বর্তমানে অপহরণ ইস্যুটা স্বাভাবিক হয়ে গেছে। এটা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এ রকম ঘটনা যদি ঘটে থাকে তাহলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


আরো বিভিন্ন বিভাগের খবর