শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

আচরণ বিধি মেনেই প্রচারণা চালাবেন আওয়ামী লীগের প্রার্থী

নিউজ রুম / ১৩৫ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
আগামী ১২ ই জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে‌ কমিশনের তফসিল অনুযায়ী আজ শুক্রবার ছিল প্রতীক বরাদ্দের দিন। কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে শুক্রবার সকাল দশটায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন। কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীকে দলীয় প্রতীক নৌকা বরাদ্দ দেওয়ার পর। গণমাধ্যমের সাথে কথা বলেন প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী।
এ সময় তিনি গণমাধ্যম কে বলেন,জনগনের জন্যই আমার নির্বাচন।
মাহবুবুর রহমান চৌধুরীর সাথে প্রতীকের জন্য জেলা নির্বাচন অফিসে আসেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী সহ চারজন দলীয় নেতা।
কক্সবাজার পৌরসভার বর্তমান সরকারের করা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১২ ই জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান নৌকা প্রতীকের প্রার্থী।


আরো বিভিন্ন বিভাগের খবর