শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান ও ডুলাহাজারাতে পাঁকা স্হাপনা নির্মাণ

নিউজ রুম / ১৪৭ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

কক্সবাজার উত্তর বনবিভাগের,ফুলছড়ি রেঞ্জের,মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের দেড়শত বর্ষী মাদারট্রি গর্জন গাছের চারপাশের মাটি সরিয়ে পাঁকা স্হাপনা নির্মাণ ও ফাঁসিয়াখালী রেঞ্জের ডুলাহাজারা বনবিটের ডুমখালীস্হ মিঠাছড়িতে পাঁকা দালান ঘর নির্মাণে কোন বাঁধা নেই।

খবর পেয়ে সত্যতা যাচাই-বাচাই করতে গেলে দেখা যায়,মাদারট্রি গর্জন গাছের চারপাশের মাটি কেটে সরিয়ে ফেলে মার্কেট নির্মাণের উদ্দেশ্য পাঁকা স্হাপনা নির্মাণ কাজ করেছেন খুটাখালী ইউপির ৪নং ওয়ার্ডের মৃত গুরা মিয়া ছেলে বাদশা মিয়া।
তার কাছে জানতে চাইলে,তিনি জানান,বনবিভাগের দাদার সাথে তার নিবিড় সম্পর্ক রয়েছে।সেই সুবাধে মেদাকচ্ছপিয়া বনবিট থেকে অনুমতি নিয়েই পাঁকা স্হাপনা নির্মাণ করছি।তই কেউ বাঁধা দিতে আসেনি। বাদশার পাঁকা স্হাপনার কথা সংশ্লিষ্ট বিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলা উদ্দিনকে জানাতে একাধিক বার ফোন করে পায়নি।পরে এফজি অমিত চাকমাকে জানালে,তিনি মঙ্গলবার সকালে গিয়ে বাদশার নির্মাধিন স্হাপনা গুড়ি দেন।এরপর ক্ষিপ্ত হয়ে প্রতিবেদককে প্রাণনাশের হুমকি দেন।
তখন হুমকির দেওয়ার বিষয়টি ফুলছড়ির এসিএফ শীলত পাল মহোদয়কে অবগত করেছি।
অনুরুপ ভাবে ডুলাহাজারা বনবিটের মিঠাছড়ির বেলাল উদ্দিনও পাঁকা দালান নির্মাণ করেই চলছে।বনভুমিতে পাঁকা দালান নির্মানে কোন বাঁধা নেই নাকি বলে প্রশ্ন তুলে সচেতন মহল।
ডুলাহাজারা বিটকর্মকর্তা অবনি কুমার বলেন,আমি ছুটি নিয়ে বাড়ীতে আসছি।অফিস গিয়েই স্হাপনা নির্মাণের বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হবে।
মেদাকচ্ছপিয়া বিটের এফজি অমিত চাকমা বলেন,খবর পেয়ে আমি স্হাপনাটি গুড়িয়ে দিয়েছি।এর বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়ার জন্য বিটকর্মকর্তাকে অনুরোধ করবেন বলে জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর