শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

কক্সবাজারে নির্বাচন বিষয়ে সাংবাদিকতা দক্ষতা প্রশিক্ষণ

নিউজ রুম / ১৫২ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

রহমান তারেক :
নির্বাচন বিষয়ে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কক্সবাজারে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ২২ জন সাংবাদিক।
‘অ্যাডভান্সিং লোকাল ইলেক্টোরাল রিপোর্টিং (অ্যালার্ট) প্রকল্পের মাধ্যমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের সহায়তা ও ইন্টারনিউজের সহযোগিতায় প্রশিক্ষণের আয়োজন করে সমষ্টি।
বোধবার (৭ জুন) দুপুরে কক্সবাজারের একটি হোটেলে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সিনিয়র সচিব আবু আলম মো. শহীদ খান।
এর আগে মঙ্গলবার (৬ জুন) সকালে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
দুই দিনের প্রশিক্ষণে নির্বাচন বিষয়ে সাংবাদিকতা ও সাংবাদিকদের দায়িত্ব এবং গুণাবলী নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
এতে প্রশিক্ষক ছিলেন, চ্যানেল আই’র সিনিয়র বার্তা সম্পাদক মীর মাসরুর জামান রনি, নাগরিক টিভির প্রধান প্রতিবেদক শাহনাজ শারমীন,, সিনিয়র সাংবাদিক বোরহানুল হক সম্রাট ও চ্যানেল আই’র চট্টগ্রাম ব্যুরো প্রধান চট্টগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি চৌধুরী ফরিদ।
সবশেষে নির্বাচনী সংবাদ উৎস, তথ্য সংগ্রহ ও যাচাইসহ রিপোর্ট কাঠামো ও রোল প্লে গাইডের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর