শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

বঙ্গবন্ধুর জৈষ্ট্য পুত্র শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালন

নিউজ রুম / ১৬৮ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ট্য পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৫ আগষ্ট সকালে কক্সবাজার বীর শ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্টানে প্রথমে শহীদ শেখ কামালের প্রতিক্রিতিতে পুস্পমাল্য অপর্ণ করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো : হাসানুজ্জামান। এতে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ,অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) বিভীষন কান্তি দাশ,জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার সাবেক পৌর চেয়ারম্যাম নুরুল আবছার,কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: মজিবুল ইসলাম,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এড,জসিম উদ্দিন,পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির। এ সময় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অনুপ বড়–য়া অপু,নির্বাহী সদস্য রতন দাশ,প্রভাষক জসিম উদ্দিন,আলী রেজা তসলিম,পরেশ কান্তি দে,আয়েশা সিরাজ প্রমুখ। পরে বিকাল সাড়ে ৩ টায় কক্সবাজার স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়। এ সময় বক্তারা বলেন,শহীদ শেখ কামাল মাত্র ২৬ বছর জীবদ্ধশায় দেশের ক্রীড়া,সাংস্কৃতি,রাজনীতিতে বড় অবদান রেখেছেন,সর্বপরি মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করেছিলেন। তাই বাঙ্গালী জাতি উনার অবদান ভুলতে পারবে না। উক্ত আলোচনায় সভায় বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর