শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

কক্সবাজার হোটেল-মোটেল জোন থেকে অপরাধে জড়িত ১৮ জনকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ

নিউজ রুম / ১৩৩ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজার শহরে হোটেল-মোটেল জোনের ‘অপরাধীদের আস্তানা’ খ্যাত আবাসিক কটেজ জোন এলাকা থেকে পর্যটকদের টার্গেট করে নারীদের দিয়ে জিন্মি, ছিনতাই, মাদক কারবার এবং অসামাজিক কার্যকলাপসহ নানা অপরাধে জড়িত অভিযোগে ১৮ জনকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।
পুলিশ জানিয়েছে, আটকরা সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। তারা নারীদের দিয়ে কৌশলে ফাঁদে ফেলে পর্যটকদের এসব আবাসিক কটেজে জিন্মি করে সাথে থাকা সবকিছু লুটে নিয়ে সর্বশান্ত করে আসছিল।
মঙ্গলবার দুপুরে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অজ্ঞলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ( এডিআইজি ) মো. আপেল মাহমুদ।
আটকরা হল- বরিশাল জেলার উজিরপুর উপজেলার কালবিলা এলাকার গনেশ বৈদ্যের ছেলে প্রকাশ বৈদ্য (১৯), একই উপজেলার শিকারপুর এলাকার সিরাজ হাওলাদারের ছেলে মো. রাকিব (২০) ও আব্দুল করিম বেপারীর ছেলে মো. সাব্বির (১৯), কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাঘুইগ্রাম এলাকার ইউনুছ মিয়ার ছেলে সানি আলম (২২), একই এলাকার মো. জয়নালের ছেলে তৌহিদুল ইসলাম (২১) ও হারুনুর রশিদের ছেলে ইয়ানুর রশিদ (১৯), চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার রায়পুর এলাকার আবুল বশরের ছেলে মো. সাখাওয়াত হোসেন (৩৩), সাতকানিয়া উপজেলার আমিরখিল এলাকার আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান (২০), চন্দনাইশ উপজেলার দোহাজারী আদর্শগ্রাম এলাকার মো. রিয়াজ (২২) ও একই এলাকার আব্দুল মাহাবুবের ছেলে মো. ইকবাল (২২), বান্দরবান জেলার আলিকদম উপজেলার আলী মেম্বার পাড়ার আব্দুল হাকিমের ছেলে মো. মিজবাহ (২৫)।
এছাড়া নারীরা হল- চট্টগ্রাম শহরের পতেঙ্গা থানার কাটাঘর এলাকার মো. ইউসুফের মেয়ে কুলসুমা বেগম (২৫), ঢাকা শহরের আশুলিয়া থানার আটিপাড়ার মোকতার মাতব্বরের মেয়ে মুক্তা আক্তার (২৩), কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ইসলামাবাদ এলাকার ফজল মিয়ার মেয়ে তৈয়বা আক্তার (১৯), শেরপুর জেলার শ্রীবরদী থানার মো. আকবর আলীর মেয়ে আকলিমা আক্তার (২০), বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার লোহাগড়া এলাকার পেঠান আলীর ওরফে ফেরাইন্ন্যার মেয়ে ইমু বেগম (২৪), ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার কালুয়াবাজার এলাকার বাদশা হাওলাদারের মেয়ে লামিয়া বেগম (২০) ও গোপালগজ্ঞ জেলার মুকসেদপুর উপজেলার কটিকামারি এলাকার আনোয়ার হোসেনের মেয়ে রিয়া মনি (২২)।
সাংবাদিক সম্মেলনে আপেল মাহমুদ বলেন, গত কয়েকদিন ধরে কক্সবাজার ঘুরতে এসে শহরের কটেজ জোন এলাকায় অবস্থানকারি কয়েকজন পর্যটকের কাছ থেকে ট্যুরিস্ট পুলিশ কিছু অভিযোগের পায়। এর প্রেক্ষিতে সোমবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে ৫ টি কটেজ থেকে ৭ জন নারীসহ সংঘবদ্ধ অপরাধী চক্রের ১৮ জন সদস্যকে আটক করেছে।
অতিরিক্ত উপ-মহাপরিদর্শক বলেন, “ আটকরা সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। এই চক্রের সদস্যরা আবাসিক কটেজ জোন কেন্দ্রিক পতিতাবৃত্তি, মাদক কারবার, ছিনতাই, অপহরণ ও গোপনে ভিডিওচিত্র ধারণ করে পর্যটকদের জিন্মিসহ নানা অপরাধ সংঘটনের সাথে জড়িত। “
কক্সবাজার শহরের পর্যটন এলাকায় দুই শতাধিক আবাসিক কটেজ রয়েছে এবং এগুলোর মধ্যে সাইনবোর্ড বিহীন ৬ টি কটেজের বিরুদ্ধে নানা অপরাধ সংঘটনের গুরুতর অভিযোগ রয়েছে তথ্য দিয়ে আপেল মাহমুদ বলেন, “ ইতিমধ্যে আবাসিক কটেজ জোন কেন্দ্রিক সক্রিয় সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্যদের পুলিশ চিহ্নিত করতে সক্ষম হয়েছে। পর্যায়ক্রমে অভিযান চালিয়ে সব অপরাধীদের আইনের আওতায় আনা হবে। “
“ এসব অপরাধীরা পর্যটকদের দালালদের মাধ্যমে রাত্রিযাপনের জন্য কটেজে নিয়ে আসে। পরে সুযোগ বুঝে নারীদের দিয়ে এসব পর্যটকদের ফাঁদে ফেলানো হয়। এরপর গোপনে ভিডিওচিত্র ধারণ পর্যটকদের জিন্মি করে সবকিছু লুট করে সর্বশান্ত করা হয়। এসব কটেজে পতিতাবৃত্তির পাশাপাশি চলছে মাদক ব্যবসাও। “
“ এসব আবাসিক কটেজের গোপন কক্ষে পর্যটকদের জিন্মি রেখে নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগও রয়েছে “ বলে তথ্য দিয়েছেন, ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা।
আপেল মাহমুদ জানান, গুরুতর অপরাধ সংঘটনের অভিযোগ উঠা অবৈধভাবে পরিচালিত ৬ টি কটেজে অভিযান চালিয়ে তালা লাগিয়ে সিলগালা করে দেওয়া হয়েছে।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর