শিরোনাম :
মহেশখালী ও টেকনাফে জেন্ডার সমতা প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের সম্পৃক্ততার তাগিদ বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ

অস্ত্র তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

নিউজ রুম / ১৮৮ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

রহমান তারেক :

কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
শনিবার (৯ ফেব্রুয়ারি) রাতে টেকনাফ উপেজলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম জুম্মাপাড়া লামা শীলের ঝিরি পাহাড়ের পাদদেশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
গ্রেপ্তার মো. মনিরুল হক (৬০) রামু উপজেলার ঈদগড় কোদালিয়া কাটার (ছমুদা বড় বাড়ি) মৃত আব্দুল জলিলের ছেলে।
র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, লামা শীলের ঝিরি পাহাড়ের পাদদেশে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করছে। র‍্যাব ওই স্থানে পৌঁছালে কতিপয় ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় ২টি পূর্ণ তৈরি আগ্নেয়াস্ত্র, ২টি আংশিক তৈরি আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা এবং বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।
অস্ত্র তৈরির সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে- ২টি দেশীয় তৈরী এক নলা বন্দুক, ২টি দেশীয় তৈরী এলজির ব্যারেল, ২টি হাতল ব্যতীত দেশীয় তৈরী এলজির বডি, লোহার তৈরী দেশীয় এলজির ট্রিগারের বিভিন্ন ছোট অংশ ১৪টি, ১টি কাঠের হাতল যুক্ত করাত, ১টি লোহার তৈরী ড্রিল মেশিন, লোহার তৈরী বেঞ্চ বাইছ ১টি, ১টি লোহার বস্তু, ২টি হাতুড়ি, ব্লেড সংযুক্ত ১ হেস্কো মেশিন, ৫টি হেস্কো ব্লেড, ২টি প্লাস, ১টি কাটিং প্লায়ার, ১টি লোহার তৈরি চিমটি, ১টি স্ক্রু ড্রাইভার, ১টি বাটাল, ১টি রানদা, ৫টি লোহার পাইপ এবং ৬৬টি তার কাটা।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুল স্বীকার করে, তিনি এ পর্যন্ত হাজারো আগ্নেয়াস্ত্র তৈরি করেছে এবং অর্ধ শতাধিক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র তৈরির প্রশিক্ষণ দিয়ে মনিরুল ইসলাম থেকে মনির মাস্টার উপাধি পেয়েছেন। তার পিতার কাছ থেকে তিনি অস্ত্র তৈরির প্রশিক্ষণ নেন এবং দীর্ঘ ৩০ বছর যাবৎ অস্ত্র তৈরি পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ও তার সহযোগীরা কক্সবাজার শহরসহ বিভিন্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র তৈরীর প্রয়োজনীয় সকল সরঞ্জামাদি সংগ্রহ করে দেশীয় বিভিন্ন ধরণের অস্ত্র তাদের আস্তনায় তৈরি করে কক্সবাজার শহর ও রোহিঙ্গা ক্যাম্প এবং আরসা সদস্যদের নিকট উচ্চ মূল্যে বিক্রয় করে থাকে।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।


আরো বিভিন্ন বিভাগের খবর