শিরোনাম :
নদী ও সাগরকেন্দ্রিক পর্যটনে নতুন দিগন্ত, চালু হলো বিলাসবহুল প্রমোদতরী মহেশখালী ও টেকনাফে জেন্ডার সমতা প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের সম্পৃক্ততার তাগিদ বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ

বাংলাদেশে আশ্রয় নেয়া বিজিপির ৩৩০ সদস্যকে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হচ্ছে

নিউজ রুম / ১৭৯ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

মিয়ানমারের চলমান যুদ্ধে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া বিজিপির ৩৩০ সদস্যকে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হচ্ছে বৃহস্পতিবার সকালে। কক্সবাজারের উখিয়ার ইনানীস্থ বঙ্গোপসাগরের উপকুলের নৌবাহিনীর জেটি ঘাট এলাকা দিয়ে এসে মিয়ানমারে হস্তান্তর করা হবে।

বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক ক্ষুদে বার্তা বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে তিনি বিস্তারিত কিছুই বলেননি।

বিজিবি সহ একাধিক সূত্র বলছে, মিয়ানমারের অভ্যন্তরে যুদ্ধের প্রেক্ষিতে গত ৪ ফেব্রুয়ারি থেকে কয়েক দিনের এই ৩৩০ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। যেখানে বিজিবির অধিনের আহতদেরও চিকিৎসা প্রদান করা হয়। উভয় দেশের আলোচনার প্রেক্ষিতে মিয়ানমারের নৌ বাহিনীর একটি জাহাজ বাংলাদেশের সীমানায় আসবে। জাহাজটি গভীর সাগরে অবস্থান করবে। আশ্রয়রত ৩৩০ জনকে পৃথক নৌ যানে ওই জাহাজে নিয়ে গিয়ে এদের হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার সকালে ৮ টায় এ প্রক্রিয়া শুরু হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর