শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

পাঠাও কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে ইয়াবা

নিউজ রুম / ১২৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

রামু প্রতিনিধি :

কক্সবাজারের রামুতে এবার ‘পাঠাও কুরিয়ার সার্ভিসের’ গাড়ী তল্লাশী করে ১০ হাজার ইয়াবাসহ তিন পাচারকারিকে আটক করেছে বিজিবি; এসময় পাচারকাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।
শনিবার বিকাল ৫ টার দিকে শহীদ এটিএম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ সড়ক ) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্টে এ অভিযান চালানো হয় বলে জানান রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।
আটকরা হল, কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার কুকআলী গ্রামের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে মাসুদ রানা (৩৪), গাইবান্ধা জেলার শাখাটা থানার পটল পবণ তাহির গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মো. জামিল আহম্মেদ (২০) এবং কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার মমিনুল হকের ছেলে রাহাত সরোয়ার (১৯)।
আটকদের মধ্যে মাসুদ রানা কাভার্ডভ্যানটির চালক।
লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান বলেন, শনিবার বিকালে টেকনাফ ছেড়ে আসা চট্টগ্রামমুখি ‘পাঠাও কুরিয়ার সার্ভিসের’ একটি কাভার্ডভ্যান যোগে মাদকের একটি চালান পাচারের খবর পায় বিজিবি। এতে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্টে বিজিবির সদস্যরা টেকনাফ দিক থেকে আসা যানবাহনে তল্লাশী কার্যক্রম জোরদার করে। এক পর্যায়ে টেকনাফ দিক থেকে আসা পাঠাও কুরিয়ার সার্ভিসের সন্দেহজনক একটি কাভার্ডভ্যান সেখানে পৌঁছালে থামার জন্য বিজিবির সদস্যরা নির্দেশ দেন।
“ পরে গাড়ীতে তিনজন লোকের আচরণ সন্দেহজনক মনে হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকপাচারের তথ্য অস্বীকার করে। এসময় কাভার্ডভ্যানটি পুঙ্খানুপুঙ্খ তল্লাশী চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। “
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এ ব্যাটালিয়ন অধিনায়ক।


আরো বিভিন্ন বিভাগের খবর