শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

সোনারপাড়া সৈকতে ফের ভেসে এলো মৃত মা কচ্ছপ, পেটে মিললো ১৮৫ ডিম

নিউজ রুম / ১৬৬ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

রহমান তারেক :

কক্সবাজার সমুদ্র উপকূলের উখিয়া সোনারপাড়া সৈকতে দুটি অলিভ রিডলি প্রজাতির মৃত মা কচ্ছপ ভেসে এসেছে। পঁচে যাওয়া ডিম বাদ দিয়ে এদের একটির পেটে মিললো ৯০ আর অপরটির পেটে মিললো ৯৫টি ডিম।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশের সোনারপাড়া সমুদ্রসৈকত থেকে কচ্ছপ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম।
এর আগে গত ছয়দিনে সোনারপাড়া, রেজুখালের মোহনা, হিমছড়ি ও ইনানী সৈকতে ১১টি মা কচ্ছপ ভেসে আসে।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, সৈকতের বালিয়াড়িতে ডিম পাড়তে এসে জেলেদের জালে বা অন্য কোনোভাবে আঘাত পেয়ে কচ্ছপগুলো মারা পড়ছে। সেন্টমার্টিন থেকে সোনাদিয়া উপকূলে  এ পর্যন্ত ৪১টি মৃত মা কচ্ছপ ভেসে এসেছে। এগুলোর মধ্যে বেশ কয়েকটি মৃত কচ্ছপের পেটে ডিম ছিল। এ ছাড়াও এই কয়েকদিনের ব্যবধানে তিনটি ডলফিন ও একটি বিপন্ন প্রজাতির স্তন্যপায়ী পরপইসের মৃতদেহ ভেসে এসেছে।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) হিসেব মতে, জানুয়ারি থেকে আজ মঙ্গলবার (২০ ফেব্রিয়ারি) কক্সবাজার সমুদ্র উপকূলের সেন্টমার্টিন, সোনাদিয়া, হিমছড়ি, সোনারপাড়া, ইনানী ও টেকনাফ সৈকতে অন্তত ৪১টি মৃত কচ্ছপ উদ্ধার করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর