শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে  জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

নিউজ রুম / ১৮৬ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে ” এ প্রতিপাদ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে  কেক কাটা, আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকালে পাবলিক লাইব্রেরীর শহিদ সুভাষ হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
সভায় পুলিশ সুপার মো: মাহফুজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: মুজিবুল ইসলাম,শিক্ষাবিদ সোমেশ্বর চক্রবর্তীসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
পরে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা,চিত্রাংকনসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতার শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এর আগে দিবসটি উপলক্ষে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবসের কেক কাটা হয় এবং জাতির পিতার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয়ভাবে  আয়োজিত অনুষ্ঠানটি সরাসরি বড় পর্দায় প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানটি সরকারি বেসরকারি দপ্তর,শিক্ষার্থী সহ নানাশ্রেনী পেশার মানুষ সরাসরি উপভোগ করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর