শিরোনাম :
পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী

কক্সবাজার ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

নিউজ রুম / ১৭১ বার পড়ছে
আপলোড : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের টেলিভিশন সাংবাদিকদের ইউনিটি কক্সবাজার ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠণ করা হয়েছে। সোমবার বিকাল ৪ টায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সাধারণ সভা শেষে ৭ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি ঘোষণা করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের।

সর্বসম্মিতক্রমে ঘোষিত কক্সবাজার ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটিতে পুন:রায় সভাপতি নির্বাচিত হয়েছেন মো. নজিবুল ইসলাম, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি সুনীল রড়–য়া ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সময়টিভির কক্সবাজার ব্যুরো প্রধান সুজাউদ্দিন রুবেল।

কক্সবাজার ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আহসান সুমনের সঞ্চালনায় সভায় কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, কোষাধ্যক্ষ মোহাম্মদ জুনাইদ, প্রচার ও দপ্তর সম্পাদক নুপা আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর