শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

টেকনাফে অস্ত্রসহ অপহরণ চক্রের দুই সদস্য আটক

নিউজ রুম / ১৬৫ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

রহমান তারেক :
টেকনাফে অভিযান চালিয়ে নবী সুলতান ওরফে নবীন ও মো. ছলিম নামের অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৯ মার্চ) বেলা ১২টায় বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি।
আটকরা হলেন, হোয়াইক্যং ইউনিয়নের রইক্যং দক্ষিণ পাড়া এলাকার মৃত রুহুল আমিনের ছেলে নবী সুলতান ওরফে নবীন এবং বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার মৃত হোছেনের ছেলে মো. ছলিম।
ওসি ওসমান গণি জানান, পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করে। তাদের মধ্যে নবী সুলতানের কাছ থেকে একটি একনলা বন্দুক ও ৭-৮টি দা, কিরিচ উদ্ধার করা হয়। আটক সেলিম স্বীকার করেছে, তারা ১৫ জনের একটি অপহরণকারী টিম সম্প্রতি ১০ জন অপহরণের ঘটনায় জড়িত ছিল।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য, বুধবার (২৭ মার্চ)  রাত ১১টার দিকে টেকনাফের হোয়াইক্যং রৈক্যং বাদিবন্যা পাহাড়ে অপহৃত হওয়া ১০ জন ১ লাখ ৯০ হাজার টাকা মুক্তিপণ ছাড়া পায়। রৈক্যং এলাকার ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমে পাহাড় থেকে তাদেরকে ফেরত আনা হয়। তবে পুলিশের দাবি পাহাড় ঘেরাও করে তাদের উদ্ধার করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর