শিরোনাম :
পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত

কক্সবাজারে নাতনির স্বামীর হাতে নানী খুন

নিউজ রুম / ১৭৬ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

জিয়াউল হক জিয়া :

কক্সবাজারের চকরিয়ায় নাতী জামাইয়ের হাতে নানী শাশুড়ি গোরতাজ বেগম (৬৫) খুন হয়েছেন।
আজ সোমবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খুটাখালীর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব নয়াপাড়া-তমতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত বৃদ্ধা ওই এলাকার আবুল কাশেমের স্ত্রী।
হত্যাকাণ্ডে জড়িত মোঃ আব্দুল্লাহকে (২৮) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তিনি ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব গোমাতলী এলাকার মৃত জাকরিয়ার ছেলে এবং কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়া নুরুল কোরআন হাফেজ খানার শিক্ষক।
স্হানীয় ইউপি সদস্য জিশান শাহরিয়ার জানান, নিহত নানী শাশুড়ীর সাথে আব্দুল্লাহর তর্কাতর্কির একপর্যায়ে লোহার রড় দিয়ে মাথা স্বজোরে আঘাত করে। এতে গুরুত্বর আহত বৃদ্ধাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে সন্ধ্যা ৬টার দিকে তাঁর মৃত্যু হয়। জিশান শাহরিয়ার আরও জানান, আব্দুল্লাহর সঙ্গে তাঁর স্ত্রীর দীর্ঘদিন মনোমালিন্য হয়। এর জের ধরে এ ঘটনা ঘটেছে।
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক নাতি জামাইকে আটক করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর