শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

টেকনাফ সমুদ্র উপকূলে পরিত্যাক্ত নৌকা তল্লাশী করে একটি বিদেশি জি-৩ রাইফেল ও একটি কিরিচ দা উদ্ধার করেছে বিজিবি

নিউজ রুম / ২০৪ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :
কক্সবাজারে টেকনাফ সমুদ্র উপকূলে পরিত্যাক্ত নৌকা তল্লাশী করে একটি বিদেশি জি-৩ রাইফেল ও একটি কিরিচ দা উদ্ধার করেছে বিজিবি।
সোমবার মধ্যরাতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।
তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
লে. কর্নেল আশিকুর রহমান বলেন, সোমবার মধ্যরাতে টেকনাফ সদর ইউনিয়নের সমুদ্র উপকূলের মিঠাপানিরছড়া এলাকায় বিজিবির সদস্যরা কয়েকজন অজ্ঞাত ব্যক্তির সন্দেহজনক গতিবিধি দেখতে পেয়ে থামার জন্য নির্দেশ দেয়। এতে লোকগুলো বিজিবির সদস্যদের উপস্থিতি দেখে পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। বিজিবির সদস্যরা ধাওয়া দিলেও তাদের আটক করা সম্ভব হয়নি।
“ পরে ঘটনাস্থলে পরিত্যক্ত একটি নৌকা তল্লাশী করে বস্তার ভিতরে লুকানো অবস্থায় পাওয়া যায় একটি বিদেশি জি-৩ রাইফেল ও একটি কিরিচ দা। “
তিনি জানান, জব্দ করা পরিত্যক্ত নৌকাটি টেকনাফ শুল্ক গুদামে এবং উদ্ধার করা অস্ত্র টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার ব্যাপারে টেকনাফ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


আরো বিভিন্ন বিভাগের খবর