শিরোনাম :
বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা

চকরিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

নিউজ রুম / ১৭৬ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ৯ঘন্টার পরে আরমানুল ইসলাম শান্ত (১৮) নামের যুবকের আত্মহত্যা।
সোমবার ( ১০ মার্চ) ভোর ৬টা ২০ মিনিটের সময় উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব নয়াপাড়া তমতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত-আরমানুল ইসলাম শান্ত (১৮) ওই এলাকার মৃত সেলিম উদ্দিন ছেলে।
চকরিয়া থানায় দায়েরকৃত অপমৃত্যু সংবাদ প্রদানের আবেদনকারী নিহতের বড়ভাই সাইফুল ইসলাম লিখেন-ভোর ৬টা ২০মিনিটের সময় আমার চাচাতো বোন রোজিনা আকতারের বাড়ীর দক্ষিণে খোলা জায়গাতে থাকা আকাশ মণি গাছে রশি পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো এক যুবকের লাশ ঝুলছে দেখে ভয়ে চিৎকার করলে,আমরা সহ প্রতিবেশীরা চমকে উঠে দৌঁড়ে যায়।পরে আমরা লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ এসে ঝুলন্তবস্হায় লাশ উদ্ধার করেন।আমার ভাইয়ের মৃত্যুর বিষয়ে কারো প্রতি কোন অভিযোগ নেই বলে উল্লেখ করেছেন।
আত্মহত্যার তিনদিন আগে শান্ত তার ফেসবুকে স্ট্যাটাস দেন-আমি আমার মত চলবো,চলার স্বাধীনতা চাই,আমার বিষয়ে বিচার আসলে কেউ কিছুই বলতে পারে না।পরিবারকে বলছি বলে ইঙ্গিত করে।মৃত্যুর ১১ঘন্টা আগে লিখেন-আসলেই মারা গেলে ভাল হবে। হে আল্লাহ তাড়াতাড়ি আমাকে তুলে নাও,আর বাঁচতে চাই না।মৃত্যুর ৯ঘন্টা আগে লিখেন-আমি খারাপ না,এই দুনিয়ায় না থাকলে চলবে।পরে গাছে ঝুলছে শান্তের মৃতদেহ।
চকরিয়া থানার এসআই মোঃ সোহরাব সাকিব বলেন,আত্মহত্যাকারী শান্ত’র বড়ভাই সাইফুল ইসলাম কাউকে ভাইয়ের মৃত্যুর জন্য দায় না করে অপমৃত্যুর মামলা দায়ের করেন।পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।


আরো বিভিন্ন বিভাগের খবর