শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

কক্সবাজার ট্যুরিজম অ্যাপস ভ্রমণিকা-র উদ্বোধন

নিউজ রুম / ১৫৪ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

রহিম খান :

কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক উদ্ভাবিত জেলার ভ্রমণিকা ট্রাভেল গাইড মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়েছে ।
আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এই অ্যাপের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন,
বহুমুখী প্রযুক্তি নির্ভর ভ্রমণিকা মোবাইল অ্যাপটি কক্সবাজারের পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়া এ্যাপটিতে পর্যটন সংশ্লিষ্ট আরো অপশন সংযুক্ত ও প্রবৃদ্ধি করার কথা উল্লেখ করেন তিনি।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে এতে এটুআই প্রকল্পের সিইও অতিরিক্ত সচিব মামুনুর রশীদ,পুলিশ সুপার মো: সাইফউদ্দীন শাহীন, প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান বক্তব্য রাখেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,আইনশৃঙ্খলা বাহিনী,হোটেল মোটেল ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ,টুয়াকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অ্যাপটি পর্যটক কিংবা ভ্রমণপিপাসুরা ভ্রমণের আগে কখন কোথায় ভ্রমণ করবেন, কীভাবে যোগাযোগ করবেন এসব তথ্য নিয়ে একটি ট্রাভেল গাইড হিসেবে কাজ করবে বলে সভায় জানানো হয়। এ ছাড়া অ্যাপেল ও গুগল প্লে স্টোর থকে ডাউনলোড করা যাবে ভ্রমণিকা অ্যাপটি, জানিয়েছে জেলা প্রশাসন।


আরো বিভিন্ন বিভাগের খবর