শিরোনাম :
ফলাফল পুনঃগণনার দাবিতে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন কক্সবাজারে জামায়াতকে হারিয়ে ৪টি আসনেই বিএনপির জয় প্লাস্টিক দূষণ .অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় গঠন নিয়ে বির্তক প্রতিযোগিতা কক্সবাজারে আরডিআরএস বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাচনে নাশকতার পরিকল্পনার অভিযোগে উখিয়ার যুবলীগ নেতা যৌথ বাহিনীর হাতে আটক কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সেনা বিজিবি পুলিশ যৌথ অভিযান : বর্মা কলোনি থেকে ৩৪৫ রোহিঙ্গা কে আটক করেছে মিয়ানমারের রাখাইনে সংঘাত: সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ জন সদস্য এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত ইপসা’র বীচ ক্লিনিং ক্যাম্পেইন প্রোগ্রামে চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন

ফলাফল পুনঃগণনার দাবিতে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

নিউজ রুম / ১ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কেন্দ্রে সিলকৃত ব্যালেট পেপার বাতিল, ভোট গণনার সময় এজেন্টদের যথাযথভাবে পর্যবেক্ষণের সুযোগ না দেয়া এবং নির্দিষ্ট প্রতীকে প্রদত্ত ভোট অস্বাভাবিক হারে বাতিল সহ নানা অসঙ্গতি তুলে ধরে নির্বাচনের ফলাফল পুনঃগণনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন, কক্সবাজার-০৪ ( উখিয়া ও টেকনাফ ) আসনে জামায়াত ইসলামীর প্রার্থী ও জেলা আমীর নুর আহমদ আনোয়ারী।

শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার শহরের হাসপাতাল সড়কস্থ জামায়াত ইসলামীর জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে নুর আহমদ আনোয়ারী অভিযোগ করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ পরবর্তী নির্বাচন কমিশন ইতিমধ্যে বেসরকারি ফলাফল ঘোষণা করেছে। এতে তার প্রাপ্ত ভোট ও বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোটের ব্যবধান মাত্র ৯২৯ (নয়শত ঊনত্রিশ) ভোট। অথচ নির্বাচনে মোট ৪,৮৯৯ (চার হাজার আটশত নিরানব্বই) টি ভোট বাতিল এবং আপত্তিকৃত হিসেবে গণ্য করা হয়েছে; যা ব্যবধানের তুলনায় অত্যন্ত বেশি এবং অস্বাভাবিক।

এসময় জামায়াত ইসলামীর প্রার্থী অভিযোগ তুলে বলেন, “ বহু কেন্দ্রে সঠিকভাবে সিলকৃত ব্যালট পেপার ভুলবশত বাতিল করা হয়েছে। ভোট গণনার সময় এজেন্টদের যথাযথভাবে পর্যবেক্ষণের সুযোগ প্রদান করা হয়নি। নির্দিষ্ট প্রতীকের বিপক্ষে প্রদত্ত ভোট অস্বাভাবিক হারে বাতিল করা হয়েছে। ফরমায়েসী ও কেন্দ্রভিত্তিক ফলাফলে অসামঞ্জস্য (গরমিল) লক্ষ্য করা গেছে। এছাড়া পোস্টাল ভোট গণনার ক্ষেত্রেও স্বচ্ছতা ও নিয়ম অনুসরণে ঘাটতির অভিযোগ রয়েছে। “

অথচ সর্বাত্বকভাবে দাঁড়িপাল্লা প্রতীকে প্রাপ্ত ভোটের চাইতে গণনায় ভোট কম দেখানো হয়েছে বলে দাবি করেন নুর আহমদ আনোয়ারী বলেছেন, “ উপরোক্ত অনিয়ম ও অসঙ্গতির কারণে প্রকাশিত ফলাফল সম্পর্কে গুরুতর সন্দেহের সৃষ্টি হয়েছে। পুনঃভোট গণনা ও বাতিল ভোট পুনঃবিবেচনা ব্যতিত প্রকৃত জনমত প্রতিফলিত হওয়া সম্ভব নয়। “

সকল বাতিল ও আপত্তিকৃত ভোট পুনঃপরীক্ষা ও পুনঃগণনার নির্দেশ প্রদান করা সহ নানা দাবিতে শুক্রবার জেলা রিটার্ণিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবরে লিখিতভাবে আবেদন করা হয়েছে বলে জানান, জামায়াত ইসলামীর এ প্রার্থী।

এদিকে জামায়াত ইসলামীর পরাজিত প্রতিদ্বন্ধি প্রার্থীর সাথে বিজয়ী বিএনপির প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৯২৯ টি দাবি করলেও জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ব্যবধান দেখানো হয়েছে ১ হাজার ৫৪৯ টি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি ও কক্সবাজার-০৪ আসনের নির্বাচন পরিচালক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, অফিস সেক্রেটারী অ্যাডভোকেট শাহজাহান, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, টেকনাফ উপজেলা আমীর মাওলানা রফিকুল্লাহ, উখিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা নূরুল হক, কক্সবাজার শহর সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, টেকনাফ পৌরসভার সাবেক মেয়র মুহাম্মদ ইসমাইল ও ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সভাপতি আবু তালহা প্রমুখ।


আরো বিভিন্ন বিভাগের খবর