শিরোনাম :
কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে

রামু ট্রাজেডির ১০ বছর : বিচারের দাবিতে বৌদ্ধ সম্প্রদায়ের মানববন্ধন

নিউজ রুম / ১৫৭ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক রামু :
২০১২ সালের ২৯ সেপ্টেম্বর কক্সবাজারের রামুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোরান অবমাননার অভিযোগে বৌদ্ধ বিহার ও বসতিতে সাম্প্রদায়িক হামলা চালিয়ে কয়েকশো বছরের প্রাচীন বৌদ্ধ বিহারসহ ১২ টি বৌদ্ধ বিহার ও ২৬টি বসত ঘর পুড়িয়ে দেওয়া হয়। বহুল আলোচিত এ সমাম্প্রদায়িক হামলার ১০ বছর পার হলেও এ সংক্রান্ত ১৮টি মামলার মধ্যে একটির বিচার কাজ শেষ না হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে বৌদ্ধ সম্প্রদায় ও বৌদ্ধ ভিক্ষুরা।

আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রামু মৈত্রী বিহারে সামনে শান্তিপূর্ মানববন্ধন কর্মসচি পালন করেছে রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদ। এর আগে বিহারপ্রাঙ্গনে মহা সংঘদান,অষ্টপরিষ্কার দান ও ধর্মসভা অনুষ্ঠিত হয়।

রামুর পানেরছড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুচারিতা মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক ছিলেন বিশ্বনাগরিক ড. ধর্মকীর্তি মহাথেরো। প্রধান বক্ত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। এছাড়াও সংগঠনের সভাপতি কেতন বড়ুয়া,সাধারণ সম্পাদক বিপুল বড়ুয়া বক্তব্য দেন।

দিনব্যাপী এ অনুষ্ঠানে ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর বৌদ্ধ বিহার ও বসতিতে হামলার ঘটনার বিচার এবং

জগতের সকল প্রাণীর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর