শিরোনাম :
মহেশখালী ও টেকনাফে জেন্ডার সমতা প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের সম্পৃক্ততার তাগিদ বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ

খুটাখালী কিশলয় স্কুলের শিক্ষক আবু বক্কর আর নেইঃবিভিন্ন মহলের শোক প্রকাশ

নিউজ রুম / ১৮৫ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা-প্রতিষ্ঠান খুটাখালী কিশলয় আর্দশ শিক্ষা নিকেতন (বিদ্যালয়) র সিনিয়র শিক্ষক মাওলানা আবু বক্কর আর নেই,ইন্নালিল্লাহি….রাজিউন।মৃত্যূকালে তাহার বয়স হয়েছিল ৫৫বছর।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১১টা ১৫মিনিটের সময় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চিরবিদায় নেওয়া শিক্ষক-আবু বক্কর (৫৫) চকরিয়ার খুটাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণপাড়া (বাজারপাড়ার) বাসিন্দা মৃত নজির আহমদের ছেলে।
স্যারের মৃত্যূের বিষয়টি নিশ্চিত করে আরিফুল ইসলাম লিটন জানান,তিনি দীর্ঘ যাবৎ খুটাখালী কিশলয় স্কুলে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।হঠাৎ বৃহস্পতিবার সকালে হৃদক্রিয়া সমস্যায় বুক ব্যথা শুরু হয়।এমতাবস্থায় তাকে দ্রুত গাড়ী যোগে চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে ভর্তি দিয়ে দ্রুত চিকিৎসার দেওয়া হচ্ছিল।এসময় একই দিন সকাল ১১টা ১৫মিনিটের দিকে চিকিৎসাধিন অবস্হায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে,আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যান।মৃত্যূকালে তাহার তিন সন্তান ও স্ত্রীকে রেখে যান।
একইদিন পবিত্র ইশার নামাজের পরে কিশলয় স্কুল মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।জানাজায় অত্র স্কুল সহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক,বিদায়ী ও অধ্যায়নরত ছাত্র,এলাকার আলেম-ওলামাগণ,সাধারণ জনগণ,এলাকাবাসী সহ হাজার-হাজার মানুষ জানায় শরিক হয়েছেন এবং চির বিদায়ী স্যারের আত্মার মাগফেরাত কামনা করেছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর