শিরোনাম :
নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু কক্সবাজার শহরের বৃহত্তর মল্লিক পাড়ায় সংবর্ধনা ও আলোচনা সভা জলবায়ুর প্রভাব মোকাবিলা,উপকূলকে রক্ষা জরুরী ইনানীতে গ্যাসের আগুন আর কত দিন জ্বলবে? সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই হাত ধোয়ার নায়ক’ হয়ে সচেতনতা ছড়াবে শিক্ষার্থীরা

উখিয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত

নিউজ রুম / ১৩০ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার :

কক্সবাজারের উখিয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কর্মপরিকল্পনা বিষয়ক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ)  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা, ডাঃ  নাসরিন জেবিন।
জাতীয় পুষ্টি সেবাস্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এ সভায়  উপস্থিত ছিলেন  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা (ভারপ্রাপ্ত) শিক্ষা কর্মকর্তা  মোক্তার আহমদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম ও ডিসি ডাক্তার মোয়াজ আবরার, উপজেলা  স্যানেটারি ইন্সপেক্টর নুরুল আলম  ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি  মোহাম্মদ সাইফুল্লাহ, ইমাম সমিতির প্রতিনিধি মোহাম্মদ জাফর আলম, সহযোগী সংস্থা শেডের প্রতিনিধি রমজান আলী, মোহাম্মদ শামসুল হুদা, নিউট্রিশন সুপারভাইজার এমটিইপিআই বোরহান উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ নুরুল ইসলাম, ও উখিয়া উপজেলায় কর্মরত সকল স্বাস্থ্য পরিদর্শক/পরিবার পরিকল্পনা পরিদর্শকবৃন্দ সহ প্রমুখ।
সভায় জানানো হয়,  সারা দেশের ন্যায়  আগামী  ১৫ মার্চ শনিবার থেকে শুরু হওয়া জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে উখিয়ায় ৪৪ হাজার ৮ শত ৭৪ জন শিশুকে উচ্চ ক্ষমতার সম্পন্ন ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ।  এদের  ৬ মাস থেকে ১১ মাস  বয়সী ৫৭১৪ জন ও   ১১ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩৯১৬০ জন।


আরো বিভিন্ন বিভাগের খবর