শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

উখিয়ায় আবারও রোহিঙ্গা ক্যাম্পের সাব মাঝি খুন

নিউজ রুম / ১৫৪ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের সাব মাঝি শাহাব উদ্দীনকে (৩৫) ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ ভোর রাত সাড়ে ৪ টার দিকে উখিয়ার পালংখালীর ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত শাহাব উদ্দীন ওই ক্যাম্পের এইচ/১৪ নম্বর ব্লকের মনির আহম্মদের ছেলে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ভোরে অজ্ঞাত ২০/৩০ জন সশস্ত্র দুর্বৃত্ত আকস্মিকভাবে হামলা চালিয়ে শাহাব উদ্দীনের বুকের মাঝ বরাবর নিচে পেটের উপরে ও ডান হাতের পিছনে বাহুতে ছুরি দিয়ে কুপিয়ে এবং পেটের মাঝ বরাবর নাভির উপরে গুলি করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয় ।
ওসি জানান, প্রাথমিক ভাবে জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্প এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। তবে ভিকটিমের পরিবার সহ অন্যন্য রোহিঙ্গারা ঘটনার সঠিক কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোন কিছু বলতে পারেনি। ঘটনার পর থেকে ক্যাম্প এলাকায় পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে


আরো বিভিন্ন বিভাগের খবর