শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

শীতে খোলামেলা জয়া

নিউজ রুম / ১৬৮ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক :
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি তিনি বেশ সরব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও। যার প্রমাণ মেলে তার ফেসবুক বা ইনস্টাগ্রামে। কাজের পাশাপাশি ব্যক্তিজীবন বা ভালো লাগা মুহূর্তের নানা স্থিরচিত্র-ভিডিও তিনি ভক্ত-দর্শকদের সঙ্গে শেয়ার করে থাকেন।
গতকাল সোমবার জয়া তার ফেসবুকে কিছু ছবি শেয়ার করেন। যা দেখে রীতিমতো মন্তব্যের ঘরে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। শীতের সময় জয়ার খোলামেলা ছবি যেন মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। আর মন্তব্যের ঘর ভরে যায় ইতিবাচক-নেতিবাচক কথায়।
মাসুদ রানা নকীব নামে একজন লিখেছেন, ‘প্রচুর উষ্ণতা ছড়িয়ে দিতে হবে।’
একজন মজা করে বলেন, ‘এক সময়ের দাপুটে অভিনেত্রী জয়া আহসান টাকার অভাবে শীতের জামা কিনতে পারতেছে না।’
আরেকজন প্রশংসা করে লিখলেন, ‘অসাধারণ সুন্দর লাগতাছে তোমাকে।’
তবে বেশির ভাগ মন্তব্যই- শীতের রাতে উত্তাপ ছড়াচ্ছেন জয়া। অবশ্য এসব নিয়ে বরাবরের মতো এবারও নিশ্চুপ জয়া।
প্রকাশিত ছবিগুলোতে এই নায়িকাকে যেমন মোহনীয় রূপে দেখা গেছে, তেমনি স্টাইলেও দেখা গেছে বৈচিত্র্য। যদিও নেটিজেনদের একাংশ ছবিগুলো দেখে নেতিবাচক মন্তব্য করেছেন। সমালোচকদের বেশির ভাগই জয়ার সংক্ষিপ্ত পোশাক নিয়ে কথা বলেছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর