শিরোনাম :
প্লাস্টিক দূষণ .অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় গঠন নিয়ে বির্তক প্রতিযোগিতা কক্সবাজারে আরডিআরএস বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাচনে নাশকতার পরিকল্পনার অভিযোগে উখিয়ার যুবলীগ নেতা যৌথ বাহিনীর হাতে আটক কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সেনা বিজিবি পুলিশ যৌথ অভিযান : বর্মা কলোনি থেকে ৩৪৫ রোহিঙ্গা কে আটক করেছে মিয়ানমারের রাখাইনে সংঘাত: সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ জন সদস্য এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত ইপসা’র বীচ ক্লিনিং ক্যাম্পেইন প্রোগ্রামে চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন কাকারায় অভিযান চালিয়ে প্রায় দুই একর বনভূমি উদ্ধার চকরিয়ার সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই

সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বিচারের দাবিতে কক্সবাজারে বিএনপি’র অবস্থান কর্মসূচী

নিউজ রুম / ১২০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী সাবেক প্রধানমন্ত্রী হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে সারা দেশের মতো কক্সবাজার জেলা  বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) বিকালে কক্সবাজার শহরের শহীদ সরণীতে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। তার আগে বিচ্ছিন্নভাবে দলে দলে অবস্থান কর্মসূচীতে যোগ দেয় বিএনপি নেতাকর্মীরা।

অবস্থান কর্মসূচী উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি এটিএম নুরুল বশর, সহ-সভাপতি রফিকুল হুদা চৌধুরী, চৌধুরী,  সাধারন সম্পাদক এডভোকেট শামিম আরা স্বপ্না,পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, বিএনপি নেতা এস এম আকতার উদ্দিন চৌধুরী, আবুল কাশেম, সৈয়দ আহমদ উজ্জল, সৈয়দ নুর, নিজাম উদ্দিন, ফরিদা ইয়াসমিন, হুমায়ুন কবির, আবু বকর সিদ্দিক, ইনামুল হক, মিজান উল আলম, সরওয়ার রুমন, নেজাম উদ্দিন, ফরিদুল আলম, আজিজুল হক, রাশেদুল করিম মার্কিন, হাবিব উল্লাহ, এডভোকেট মনির উদ্দিন, রাশেদুল হক, ইকরাম শিকদার, এডভোকেট সাইফুল্লাহ নূর, আনোয়ার কামাল, হারুন অর রশিদ,জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপন, সাধারন সম্পাদক ফাহিমুর রহমানসহ ছাত্রদল যুবদল, স্বেচ্ছা সেবকদল কৃষকদলসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় শীর্ষ নেতারা বলেন- সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। এছাড়াও সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সাধারণ শিক্ষার্থীদের উপর যারা নির্বাচিত গুলি চালিয়েছে, তাদেরকে আর কোনদিন এদেশের ছাত্র জনতা ক্ষমতায় দেখতে চায় না। সাবেক প্রধানমন্ত্রী কে এর দায়িত্ব স্বীকার করে সাজা ভোগ করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা বিএনপির সম্প্রীতি সমাবেশের ডাক দিয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর