শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন পাপন

নিউজ রুম / ১৭৬ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। আজ বুধবার ক্রিকেট বোর্ডের জরুরি সভাতে এই সিদ্ধান্ত এল। যেখানে আগেই জানা গিয়েছিল এই সভা থেকেই পদত্যাগের ঘোষণা দেবেন পাপন। পরে বৈঠক শুরুর কিছুক্ষণ পরেই এল সেই খবর।

দেশের রাজনৈতিক পালাবদলের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই খোঁজ নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পাপনের। অবশেষে আজ পদত্যাগ করেছেন।

২০১২ সালে সরকার থেকে মনোনীত হয়ে বিসিবির সভাপতি হয়েছিলেন পাপন। এরপরের বছর নির্বাচনে জয়ী হয়ে টানা ১২ বছর এই পদেই ছিলেন তিনি। যদিও আগামী বছর সেপ্টেম্বর পর্যন্ত তার বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ ছিল।

বিসিবি সভাপতি হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তিনি ছাড়াও জাতীয় দলের আরও দুই সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম ও খালেদ মাসুদ এবং ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমূল আবেদীনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও এসিসির সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হকও আছেন আলোচনায়।

সুত্র : আমাদের সময়


আরো বিভিন্ন বিভাগের খবর