শিরোনাম :
কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে

বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ

নিউজ রুম / ১৭৭ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

বিডি ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। আজ বুধবার নাজমুল হাসান পাপন সভাপতির পদ থেকে পদত্যাগ করলে নতুন বিসিবি বস করা হয় সাবেক ক্রিকেটার ফরুককে।

এর আগে দীর্ঘ এক যুগের দায়িত্ব পালন শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদের দায়িত্ব ছাড়লেন পাপন। আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবি আয়োজিত পরিচালকদের জরুরি সভার পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সরকার পরিবর্তনের পর এটাই ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম বোর্ড সভা। সভাতে অবশ্য সশরীরে আসেননি পাপন, যোগ দিয়েছেন অনলাইনে। সেখান থেকেই অবসরের ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে।

দেশের রাজনৈতিক পালাবদলের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই খোঁজ নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পাপনের। অবশেষে আজ পদত্যাগ করেছেন।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী ফারুক এই দায়িত্ব নেয়ার ক্ষেত্রে আগে তাকে পরিচালক হিসেবে জায়গা করে নিতে হয়েছে। ফারুক আহমেদ বর্তমান বোর্ডের পরিচালক পদে নেই। এ কারণে তাকে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক করে বিসিবিতে আনা হয়েছে।

এরপরই বিসিবির বাকি পরিচালকদের ভোটে তাকে সভাপতিত্ব দেয়া হয়েছে। একদিন আগে বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক ছিলেন তিনি।

সুত্র : আমাদের সময়


আরো বিভিন্ন বিভাগের খবর