শিরোনাম :
সম্মিলিত প্রচেষ্টায় কক্সবাজার হতে পারে ক্রীড়া সম্ভাবনার তীর্থ কেন্দ্র -এমপি কাজল লেইসার হোটেলারস অব বাংলাদেশ কক্সবাজার জোনের ইফতার ও মিলনমেলা বাঁকখালী নদীর তীর ফের দখল ফলাফল পুনঃগণনার দাবিতে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন কক্সবাজারে জামায়াতকে হারিয়ে ৪টি আসনেই বিএনপির জয় প্লাস্টিক দূষণ .অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় গঠন নিয়ে বির্তক প্রতিযোগিতা কক্সবাজারে আরডিআরএস বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাচনে নাশকতার পরিকল্পনার অভিযোগে উখিয়ার যুবলীগ নেতা যৌথ বাহিনীর হাতে আটক কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সেনা বিজিবি পুলিশ যৌথ অভিযান : বর্মা কলোনি থেকে ৩৪৫ রোহিঙ্গা কে আটক করেছে

৮ বছর ধরে নিখোঁজ টেকনাফের আব্দুল্লাহ: ফিরে পেতে পরিবারের আকুতি

নিউজ রুম / ১৩৭ বার পড়ছে
আপলোড : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

টেকনাফ প্রতিনিধি:::

কক্সবাজার টেকনাফে ৮ বছরেও ফিরেনি টেকনাফ সদর ইউনিয়নের জাহাঁলিয়াপাড়া ২ নং ওয়ার্ড এলাকার শামশুমিয়ার পুত্র মোঃ আব্দুল্লাহ। ঘরে ফিরে আসবে এমন আশায় বুক বেধেঁ ঘুমড়ে কাদঁছে তার মা বাবা। ৮ বছর পেরিয়ে গেলেও থামছে না মা বাবার কান্না।

২০১৬ সালের ১৩ জানুয়ারী বুধবার সকাল ৯ টার দিকে মোঃ আব্দুল্লাহসহ তার এক বন্ধু মোঃ জয়নাল কক্সবাজার লিংক রোড এলাকায় মুরগীর খাবারের পাত্র কিনতে দোকানের সামনে পৌঁছার কিছুক্ষণ পর সাদা পোষাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তারা দুজন কে অজ্ঞাত স্থানে অপহরণ করিয়া নিয়ে যায়।

অপহরণের পর থেকে পরিবারের পক্ষ থেকে বহু চেষ্টা তদবির করা হলেও ঘরে ফিরে আসেননি মোঃ আব্দুল্লাহ।

অপহরণ রহস্যের কূল কিনারাও পাওয়া যায়নি। এমনকি প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে ধর্ণা দিয়েও কোন ফল পাওয়া যায়নি। ফলে উদ্বেগ ও উৎকন্ঠায় দিনাতিপাত করছে পরিবার। পরিবারে বিরাজ করছে গভীর হতাশা ও শূন্যতা। এখনও ফিরে পাওয়ার প্রখর গুনছে মা-বাবা, ভাই বোনসহ আত্মীয় স্বজনরা।

জানা যায়, এদিকে ছেলেকে হারিয়ে নির্বাক মোঃ আব্দুল্লাহ মা রহিমা খাতুন। ঘটনার পর থেকে তিনি ধীরে ধীরে নির্জীব হয়ে পড়েছেন। এ ছাড়া ছেলেকে হারিয়ে এখন পাগল প্রায়, কান্না আর থামছে বছর ধরে কিন্তু ছেলে আর ফিরে আসে না।
পরিবার সহ এলাকাবাসীর প্রশ্ন এমন কি অপরাধ ছিল মোঃ আব্দুল্লাহ’র । যে কারণে রহস্যজনক ভাবে নিখোঁজ হলেন তিনি। মোঃ আব্দুল্লাহ’র মা রহিমা খাতুন জানান, আমার ছেলে কোন ধরনের রাজনীতিতে জড়িত ছিলেন না। কি কারণে, কেন তুলে নিয়ে হলো আমি জানি না। তিনি এখনো আশাবাদী সন্তান তার বুকের ধন ফিরে আসবে।

অপরদিকে এ ঘটনার তিনি কোন মামলা করেনি। তাই নিরুপায় হয়ে অনেকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তারপরেও তার খোঁজ পাওয়া যায়নি।

একইভাবে মোঃ আব্দুল্লাহ’র সাথে থাকা সেন্টমার্টিনের জয়নাল ও টেকনাফ থেকে যাওয়া তার বন্ধু টেকনাফ সদর ইউনিয়নের জাহালিয়া পাড়ার আবদুল মোতালেব এর ছেলে জাহেদ হোসেন জাকু কক্সবাজার কলাতলী অবস্থান করা রুম থেকে তুলে নিয়ে যায় । সেই থেকে তিন জনের এখনও খোঁজ পাওয়া যায়নি।
এব্যাপারে নিখোঁজ মোঃ আব্দুল্লাহর পরিবারসহ জয়নাল ও জাহেদ হোসেন পরিবার প্রশাসনের কাছে নিখোঁজদের ফিরে পেতে আকুল আবেদন জানিয়েছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর