শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

কক্সবাজারে নির্মিত হচ্ছে বাফুফে টেকনিক্যাল সেন্টার, পরিদর্শনে বাফুফে টিম

নিউজ রুম / ১৭৫ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

আলম ছৈয়দ :

বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার অর্থায়নে কক্সবাজারে নির্মিত হচ্ছে বাফুফে টেকনিক্যাল সেন্টার। রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের মহাসড়ক লাগোয়া স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের পাশের সুবিশাল খেলার মাঠেই হচ্ছে বাফুফে টেকনিক্যাল সেন্টার।

আজ সোমবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সহ সভাপতি মোহাম্মদ ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীর নেতৃত্বে একটি টিম সরেজমিনে পরিদর্শন করে গণমাধ্যমে ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

তিনি জানান ইতোমধ্যে বাফুফে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে চাহিদা অনুযায়ী ১৯.১ একর জমি বরাদ্দ চেয়ে আবেদন করেছে। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন বিষয়টির আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রামু উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃ সাজ্জাদ জাহিদ রাতুলকে নির্দেশ দিয়েছেন। এরই আলোকে বাফুফে সহ-সভাপতি মোহাম্মদ ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, রামু সহকারী ভূমি কমিশনার মোঃ সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল আজ সোমবার (২ ডিসেম্বর) দুপুরে প্রস্তাবিত মাঠটি পরিদর্শন করেছেন।

পরিদর্শন শেষে বাফুফে সহ-সভাপতি মোহাম্মদ ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী জানান  রামুর খুনিয়া পালংয়ে ইতোপূর্বে পরিবেশবাদী সংগঠনের আপত্তির কারণে প্রস্তাবিত জায়গাটি বাতিল হয়ে যায়। পরবর্তীতে সকল অংশীজনের সাথে কথা বলে রামুর রশিদ নগরের জায়গাটি চুড়ান্ত করা হয়েছে। সরেজমিনে যা দেখলাম ভালো একটি ফুটবল টেকনিক্যাল সেন্টার  এখানে করা সম্ভব। প্রশাসনিক যাবতীয় কাগজপত্র ঠিক হলে দ্রুত কাজ শুরু করা হবে।

রামু উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: সাজ্জাদ জাহিদ রাতুল জানান, বাফুফের উর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে প্রস্তাবিত জায়গাটি পরিদর্শন করা হয়েছে। জমির আশপাশ বিষয় গুলো সমন্বয় করে সহসাই অগ্রগতি প্রতিবেদন দেয়া হবে।

বাফুফে প্রতিনিধিদলের সাথে পরিদর্শনে উপস্থিত ছিলেন-বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর এ্যাসিস্টেন্ট প্রজেক্ট ম্যানেজার মো: তানভির আহমেদ ছিদ্দিকী, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক হারুন উর রশীদ, সাবেক কার্যনির্বাহী সদস্য ও কক্সবাজার জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি এমআর মাহবুব, সাবেক জাতীয় ফুটবলার জেলা দলের কোচ মাসুদ আলম, ক্রীড়া সংগঠক সরওয়ার রোমন, ক্রীড়া সাংবাদিক ছৈয়দ আলম, ফুটবলার শাফায়েত মুন্না ও এমসি ফাহিম।

 

উল্লেখ্য : প্রস্তাবিত বাফুফে টেকনিক্যাল ফুটবল সেন্টার নির্মাণের জন্য ফিফা বাফুফেকে পর্যাপ্ত টাকা প্রদান করবে। বাফুফের সূত্র জানায়, প্রস্তাবিত বাফুফে সেন্টারে থাকবে পুরুষ-মহিলা পৃথক দুটি ডরমিটরি, জিমনেশিয়াম, সুইমিংপুল, দুটি খেলার মাঠ। এর মধ্যে একটি ন্যাচারাল, অন্যটি টার্ফের।


আরো বিভিন্ন বিভাগের খবর