শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজারে শুরু হয়েছে মুক্তিযুদ্ধের বিজয় উৎসব

নিউজ রুম / ২৯৯ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :

কক্সবাজার শহীদ দৌলত ময়দানে শুরু হয়েছে তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় উৎসব।
জাতীয় সংগীতের মাধ্যমে মেলার উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদযাপন পরিষদ আয়োজিত তিন দিনব্যাপী বিজয়ী উৎসবের উদ্বোধনের পর, অনুষ্ঠিত হয় র‌্যালী। র‌্যালী টি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার শহীদ দৌলত ময়দানের শেষ হয়।
বিজয় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মনসুর আলম, মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, আহ্বায়ক সুবিমল পাল পান্না, সদস্য সচিব নাসির উদ্দিন, কো চেয়ারম্যান খোরশেদ আলম, উৎপল বড়ুয়া, দীপক শর্মা দিপু, এম জসিম উদ্দিন, মনির মোবারক প্রমুখ।
বিজয় উৎসব উপলক্ষে শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মেলায় নানা ধরনের ৩২ টি স্টল স্থান পেয়েছে।
মুক্তিযুদ্ধের বিজয় উৎসবে প্রতিদিন নাটক, গান, নৃত্য ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ থাকবে।


আরো বিভিন্ন বিভাগের খবর