শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট শুরু

নিউজ রুম / ২৩০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক :
জুলাই- আগস্ট বিপ্লবের দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরাম স্মৃতিকে ধরে রাখতে তাঁর নামে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট শুরু হয়েছে। আজ রবিবার (১২ জানুয়ারী) সন্ধ্যায় কক্সবাজার ইনডোর স্টেডিয়ামে জমজমাট এই ব্যাডমিন্টন টুর্ণামেন্ট শুরু হয়। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ এই ব্যাডমিন্টন টুর্ণামেন্টের আয়োজন করে।

এদিকে উদ্বোধনী দিনের তিনটি ম্যাচে ( দ্বৈত) পাপ্পু- আজিম জুটি সরাসরি ২-০ সেটে লালু -আমিন জুটিকে, অলস্টারের মঈন- রুবেল জুটি ২-০ সেটে সাইফ- আকবর জুটিকে এবং জিয়া স্মৃতি সংসদের ফয়সাল- ইউনুস জুটি সরাসরি ২-০ সেটে ফরিদ- শোয়াইব জুটিকে হারিয়ে পরবর্তী রাউন্ডে উঠেছে।

এর আগে এক উদ্বোধনী অনুষ্ঠান আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি নাছির উদ্দিন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিএসপিএ কক্সবাজার জেলার আহবায়ক, সাংবাদিক এম আর মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী। টুর্ণামেন্টের উদ্বোধক ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না। এতে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান, ক্রীড়া সংগঠক, শিক্ষাবিদ প্রিন্সিপাল জসিম উদ্দিন, প্রবীণ সাংবাদিক নুরুল ইসলাম হেলালী, সাংবাদিক শামসুল হক শারেক, কক্সবাজার জেলা যুবদলের সভাপতি এডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট মুহাম্মদ ইউনুস, সদস্য সচিব সরওয়ার রোমন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস এম জাফর, ক্রীড়া সংগঠক আলী রেজা তসলিম, ছাত্রদল নেতা রেজা, মিনহাজ উদ্দিন রিপন। স্বাগত বক্তব্য রাখেন, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মুর্শেদ আলম।

সভায় বক্তাগণ বলেন, ফ্যাসিবাদ হটাও আন্দোলনে কক্সবাজার তথা পেকুয়ার কৃতি সন্তান, ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের আত্মত্যাগ কখনো ভুলার নয়। জুলাই – আগস্ট বিপ্লবের শহীদদের দেশের মানুষ যুগ-যুগান্ত ধরে মনে রাখবে।


আরো বিভিন্ন বিভাগের খবর