শিরোনাম :
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবাসহ নারী গ্রেপ্তার বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তির অর্জন ধরে রাখার আহ্বান নদী ও সাগরকেন্দ্রিক পর্যটনে নতুন দিগন্ত, চালু হলো বিলাসবহুল প্রমোদতরী মহেশখালী ও টেকনাফে জেন্ডার সমতা প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের সম্পৃক্ততার তাগিদ বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন

চকরিয়ায় বন্য হাতির মরদেহ উদ্ধার

নিউজ রুম / ১৩৩ বার পড়ছে
আপলোড : রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

রহমান তারেক :

কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া আবুলের ঘোনার রিংভং রির্জাভ এলাকায় এক বন্য  হাতির মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টায় মরদেহ উদ্ধার করে বন বিভাগ। উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন সকাল সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আনুমানিক ৪৫ বছর বয়সী হাতিটি রাতে মারা যেতে পারে। তবে সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

এর আগে, ৫ জানুয়ারি কক্সবাজার দক্ষিণ বনবিভাগের হোয়াইক্যং রেঞ্জের হরিখোলা এলাকায় বাচ্চা প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণে একটি মা হাতির মৃত্যু হয়। ১৮ জানুয়ারি হ্নীলা বিটের পাহাড়ি ছড়ায় ৮-১০ বছর বয়সী আরও একটি হাতির মৃতদেহ পাওয়া যায়।


আরো বিভিন্ন বিভাগের খবর