শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

“মানবিক বাংলাদেশ বিনির্মাণের বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে হবে”-আমীর আনোয়ারী

নিউজ রুম / ১১৫ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

আবু মিহরান  :

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, আমরা একটি নতুন মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। যে বাংলাদেশের প্রতিটি নাগরিক রাষ্ট্র ও সমাজ থেকে তার প্রাপ্য সকল অধিকার ভোগ করতে পারবে। জাতি, ধর্ম – বর্ণ নির্বিশেষে সকলের জন্য বাসযোগ্য নিরাপদ ও শান্তির জনপদ হিসেবে বাংলাদেশ কে গড়তে চাই। যেখানে থাকবে না দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজ। এমন কাংখিত বাংলাদেশ বিনির্মাণের বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে ইউনিয়ন দায়িত্বশীলদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। ১৫ ফেব্রুয়ারি সকাল ১০ টায় স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা আমীর মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নূরুল হোসাইন ছিদ্দিকী। উপজেলা সেক্রেটারি মাওলানা সুলতান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলানা নূরুল হক, অফিস সেক্রেটারী মুহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।


আরো বিভিন্ন বিভাগের খবর