শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

উদীচীর আয়োজনে শত শিল্পীর অংশগ্রহণে গানের মিছিল

নিউজ রুম / ১৭৫ বার পড়ছে
আপলোড : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

ঐক্যের বাংলাদেশ, বহুত্ববাদের বাংলাদেশ’ শ্লোগানে একুশে ফেব্রুয়ারি উদযাপনে কক্সবাজারে শত’শিল্পীর অংশগ্রহণে ‘গানের মিছিল’ কর্মসূচী পালন করেছে উদীচী শিল্পী গোষ্টি।

শুক্রবার বিকাল ৫ টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরী ও ইন্সটিটিউটের শহীদ দৌলত ময়দান থেকে ‘গানের মিছিল’ কর্মসূচী শুরু হয়।

শত’শিল্পীর কণ্ঠে অমর একুশের গানের সাথে গিটার, বাঁশি, মৃদঙ্গ ও ঢোলের তালে সম্মিলিত সুরের মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন শহীদ মিনারে জড়ো হয়। পরে সেখানে একুশের গান আর দেশাত্বকবোধক গানের সাথে শিল্পীরা নৃত্য পরিবেশন করে।

এরপর শিল্পীদের সম্মিলিত কণ্ঠের পরিবেশনা ও বাদ্যযন্ত্রের তালে মিছিলটি কেন্দ্রিয় শহীদ মিনারে সমবেত হয়। সেখানেও গান ও নৃত্য পরিবেশন শেষে অনুষ্টিত সংক্ষিপ্ত আলোচনা সভা।

উদীচী কক্সবাজার জেলা সংসদের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা আয়াজ মাবুদ, জেলা খেলাঘর আসরের সভাপতি সুবিমল পাল পান্না ও সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক সৌরভ দেব প্রমুখ।

আয়োজকরা জানিয়েছেন, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন সময় অতিক্রম করছে। শিল্প-সংস্কৃতিসহ সমাজের সর্বস্তরে এক জাগরণের সৃষ্টি হয়েছে। সময় ও প্রেক্ষিতকে ধারণ করতে উদীচীর এই ব্যতিক্রমী আয়োজন।

আর এই আয়োজনের মধ্য দিয়ে বাংলা ভাষা শুদ্ধভাবে চর্চার পাশাপাশি বাঙালীর আবহান সংস্কৃতি বিকাশের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ আয়োজকদের


আরো বিভিন্ন বিভাগের খবর