শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

সাগরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

নিউজ রুম / ১৬৭ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে সাগরে গোসলে নেমে অসুস্থ হয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার বিকাল ৫ টার দিকে সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে এ ঘটনা ঘটে বলে জানান, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের উপ-মহাপরিদর্শক ( এডিআইজি ) আপেল মাহমুদ।
মারা যাওয়া পর্যটক ফেরদৌস খান (৪০) ঢাকার ৭০/২ দক্ষিণ কমলাপুরের বাসিন্দা।
স্থানীয়দের বরাতে আপেল মাহমুদ বলেন, বিকালে কক্সবাজার সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে ফেরদৌস খানসহ ৫ বন্ধু মিলে গোসলে নামে। গোসলের এক পর্যায়ে ফেরদৌস খান অসুস্থতা বোধ করার কথা জানায় বন্ধুদের। এতে বন্ধুরা তাকে গোসল অবস্থা থেকে নিয়ে সৈকতে কিটকটে বসায়। এসময় তিনি অবচেতন হয়ে পড়েন।
“ পরে বন্ধুরা ফেরদৌস খানকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে পৌঁছার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। “
চিকিৎসকের বরাতে ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা বলেন, “ চিকিৎসক জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- হৃদরোগে তার মৃত্যু হয়েছে। “
মৃতদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান আপেল মাহমুদ।


আরো বিভিন্ন বিভাগের খবর