শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

পর্যটন বিকাশে নিরাপত্তা অন্যতম প্রধান শর্ত -ট্যুরিস্ট পুলিশ প্রধান

নিউজ রুম / ২১১ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

পর্যটন বিকাশে নিরাপত্তার বিষয়টিকে সর্বাগ্রে অন্যতম প্রধান শর্ত হিসেবে প্রধান্য দিয়ে ট্যুরিস্ট পুলিশ কাজ করছে বলে  ট্যুরিস্ট পুলিশ প্রধান ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ( এআইজিপি ) মো. মাইনুল হাসান।
শুক্রবার রাতে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্ট সংলগ্ন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অতিরিক্ত আইজিপি মইনুল হাসান বলেন, পর্যটক আকর্ষণের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন পরিবহন, আবাসন, খাবার ও স্বাস্থ্যগত ব্যবস্থার বিষয়গুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এসবের সার্বিক ব্যবস্থা থাকা স্বত্তেও যদি কোন জায়গায় নিরাপত্তার বিষয়টি নিশ্চিত না থাকে- তাহলে কোন পর্যটক সেখানে যাবেন না। সেই সাথে স্থানীয়দেরও পর্যটক বান্ধব মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ( এডিআইজি ) আপেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ি সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পর্যটকদের নিরাপত্তা, সৈকতে হকার দমন, বালিয়াড়িতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ছিনতাই রোধ, ক্যামেরাম্যানদের উৎপাত দমনসহ ট্যুরিস্ট পুলিশের নানান কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর