শিরোনাম :
কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে

রমজানের দ্বিতীয় দিনে উখিয়ায় বাজার মনিটরিং, অর্থদণ্ড

নিউজ রুম / ১৪২ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার :

পবিত্র রমজান মাসের দ্বিতীয় দিনে উখিয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট রোধে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মরিচ্যা বাজারে মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। এসময় অসঙ্গতি থাকায় মূল্য তালিকা না টাঙ্গানোর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬টি মামলায় ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উখিয়া থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম, ইউপি সদস্য এম মনজুর আলম উপস্থিত ছিলেন।
জানা যায়, পবিত্র রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে। যা ভোক্তার নাগালের বাইরে চলে যায়। মরিচ্যা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অতিরিক্ত দাম বৃদ্ধি করে অসাধু ব্যবসায়ীরা গলাকাটা বাণিজ্য করছে।
এমতাবস্থায় অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা প্রদানের পাশাপাশি আইন অমান্যকারীদের অর্থদণ্ড প্রদান করেছেন।
ইউএনও জানান, পবিত্র রমজান মাসে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট রোধে উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে। ভোক্তার নাগালের বাইরে অতিরিক্ত মূল্য নেওয়া যাবেনা। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।”


আরো বিভিন্ন বিভাগের খবর