শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

ধর্ষকদের ৪০ দিনের মধ্যে ফাঁসির দাবি জানিয়ে বিক্ষোভ

নিউজ রুম / ১২৪ বার পড়ছে
আপলোড : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

ধর্ষকদের ৪০ দিনের মধ্যে ফাঁসির দাবি জানিয়ে কক্সবাজারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ছাত্র-জনতা।

রোববার বিকেল ৩টার দিকে কক্সবাজারে কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি শুরু হয়। সেখানে আধাঘন্টারও বেশি সময় ধরে বিক্ষোভ সমাবেশ করার পর তারা মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিলটি পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এসময় ‘আমার বোনের কান্না, আর না আর না’,  ‘তুমি কে আমি কে, আছিয়া, আছিয়া’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ সহ বিভিন্ন শ্লোগানে মুখর হয়ে উঠে চারপাশ। দাবি উঠে ৪০ দিনের মধ্যেই ধর্ষকদের ফাঁসি নিশ্চিত করার। ধর্ষকদের ঠাঁই এদেশে হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। এ বিষয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং প্রশাসনকে কঠোর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি নাছিমা আকতার পিংকি, জিনিয়া শারমিন রিয়া, জুনায়েদ হোসাইনসহ অনেকেই।


আরো বিভিন্ন বিভাগের খবর