শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে পোস্ট গ্রেজুয়েট চিকিৎসকদের সংবর্ধনা ও নবীন বরণ

নিউজ রুম / ২৭৮ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক চন্দনেশ :
চট্টগ্রামের বেসরকারি মেডিকেল কলেজ বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের পোস্ট গ্রেজুয়েট বিশিষ্ট চিকিৎসকদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

চট্টগ্রামের চন্দনাইশে অবস্থিত বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ মাঠে আজ মঙ্গলবার পোস্ট গ্র্যাজুয়েট বিশেষজ্ঞ চিকিৎসকদের এই সংবর্ধনা চিকিৎসকদের মিলনমেলায় পরিণত হয়।

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার অরূপ দত্ত বাপ্পির সভাপতিতৃে কয়েক ভাগের অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন খায়রুদ্দিন মোহাম্মদ বরকত, সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাক্তার সাইফুদ্দিন মোহাম্মদ তারেক।

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে গত ২০ বছরে বের হয়ে যাওয়াদের মধ্যে পোস্ট গ্রেজুয়েশন করা বিশেষজ্ঞ ৭৯ জন চিকিৎসকদের সংবর্ধনা দেওয়া হয়। সে সাথে পেশাগত পরীক্ষায় অনার্স করা ১৬ জন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় থাকা একজনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে ১০০ জন নতুন শিক্ষার্থীকে বরণ করে নেন পুরানো শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার মোঃ নাসির উদ্দিন। ২০ বছরে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী যারা মৃত্যুবরণ করেছেন তাদের শোক প্রস্তাব পাঠ করেন অর্থপেডিক বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার সৈয়দ সাইফুল ইসলাম।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে গান কবিতা আবৃত্তি শিক্ষার্থীদের নৃত্য অনুষ্ঠানে আগতদের মুগ্ধ করেন।
অনুষ্ঠানের শুরুর পর্বে ছাত্রদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন অনিন্দসেন গুপ্ত। নৃত্য পরিবেশন করেন, রনি ভট্টাচারী, অর্পিতা ও অধিতা।
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে দান পরিবেশন করেন, ডাক্তার সাজেদ মাহমুদ চৌধুরী, তাসনিম জারি।
আবৃত্তি করেন, তাসফিয়া, মনি ও ইতু।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার অরূপ দত্ত বাপ্পি।
সবশেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের মাধ্যমে অতিথিদের আপ্যায়ন করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর