শিরোনাম :
উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

কক্সবাজারগামী ট্রেনে আগুন, আতঙ্কে লাফ দেওয়া মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

নিউজ রুম / ১১৭ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

বিডি প্রতিবেদক   :
কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগার পর আতঙ্কে লাফ দিয়েছেন এক দম্পতি। এতে তারা গুরুতর আহত হন। এ সময় মায়ের কোল থেকে পড়ে আট মাসের শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের লোহাগাড়া উপজেলার রশিদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
লোহাগাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার দিদার হোসেন বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেসের ‘ড’ বগিতে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেন লোহাগাড়া স্টেশনে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণ আসে। এ সময় আতঙ্কে আব্দুর রাজ্জাক ও লিজা আক্তার দম্পতি ট্রেন থেকে লাফ দিয়ে আহত হন। তবে লিজার কোল থেকে পড়ে শিশুসন্তানটি মারা গেছে। তারা সাতকানিয়া স্টেশন থেকে প্রবাল এক্সপ্রেস ট্রেনে কক্সবাজার যাচ্ছিলেন।
লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার মো. জাহেদ হোসেন বলেন, ট্রেন থেকে আতঙ্কে লাফ দিয়ে এক শিশু নিহত ও দুজন গুরুতর আহত হন। পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। আহত দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর