শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজার সৈকতে ময়লা আবর্জনা

নিউজ রুম / ১৫০ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :

সাগর থেকে ভেসে আসছে ময়লা আবর্জনা। কক্সবাজার সৈকত জুড়ে এখন আবর্জনা। এতে করে পর্যটকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। জেলা প্রশাসন থেকে দ্রুত আবর্জনা সরিয়ে ফেলা কথা বলা হয়েছে।
কক্সবাজার সৈকতের নাজিরারটেক পয়েন্ট থেকে হিমছড়ি পর্যন্ত সৈকতে আবর্জনা পড়ে আছে।
সৈকতে গিয়ে দেখা যায়, গত রাতের জোয়ার ও আজ বুধবার দিনের জোয়ারে অনেকগুলো ‌ ময়লা ভেসে আসে। এই ময়লা আবর্জনা গুলো সৈকতের বিভিন্ন পয়েন্টে পড়ে থাকায় আগত পর্যটকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সৈকতের সীগাল পয়েন্টে সিলেট থেকে আসা পর্যটক মনির মিয়া বলেন, অনেকগুলো আবর্জনা সকাল থেকেই পড়ে আছে সৈকতে, কিন্তু কেউ পরিষ্কার করছে না। আমরা ছোট বাচ্চা নিয়ে এই আবর্জনাগুলো পার হয়ে সাগরে নামতে হচ্ছে।
কুমিল্লার মুরাদনগর থেকে আসা পর্যটক ঊষা রানী বালা বলেন, অনেকগুলো আবর্জনা এখানে। এসব আবর্জনার জন্য আমরা সৈকতে হাঁটতে পারছি না।
সৈকত ঝিনুক মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোশারফ হোসেন দুলাল বলেন, আমাদের মার্কেটের সামনে নিচের অংশে বেশ কিছু ময়লা আবর্জনা ভেসে এসেছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ বলেন, ময়লা আবর্জনা আসার খবর আমরা পাওয়ার পর , সৈকতের পরিচ্ছন্ন কর্মীদের দ্রুত আবর্জনা গুলো পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সৈকত পরিষ্কারের জন্য শুধুমাত্র কিছু সংখ্যক মহিলা পরিচ্ছন্ন কর্মী রয়েছে। অনেকগুলো ময়লা আবর্জনা আসায় পরিষ্কার করতে একটু সময় লাগছে। তবে আমরা দ্রুত সময়ের মধ্যে পরিষ্কার করার চেষ্টা করছি।


আরো বিভিন্ন বিভাগের খবর