শিরোনাম :
শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু

পান লবণ চাষী ও জেলেদের অধিকার আদায়ের দাবিতে জনসভা

নিউজ রুম / ১৭০ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

রহমান শেখ :

দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় উপকূলের জলবায়ু উদ্বাস্তুদের পূর্ণবাসন, লবণ, পান চাষী ও যাদের অধিকার আদায়ের দাবিতে কক্সবাজারের মহেশখালীতে জনসভা করেছে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা মহেশখালী উপজেলা শাখা।
মহেশখালী উপজেলার কালারমার ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার রাতে অনুষ্ঠিত পরিবেশ বিষয়ক জনসভায়‌ বক্তারা বলেন, প্যারাবন কেটে, লবণের জমি কেড়ে নিয়ে, পান চাষের জমি কেড়ে নিয়ে শিল্পায়নের নামে পরিবেশ ধ্বংস করা হচ্ছে। এত করে সাধারণ প্রান্তিক চাষীরা যেমন উদ্বাস্তু হচ্ছে তেমনি দেশে খাদ্য সংকটের আশঙ্কা রয়েছে। তাই পরিবেশ বিধ্বংসী বিগত সরকারের নেওয়া প্রকল্পগুলো বাতিলের দাবি জানানো হয়। বক্তারা বলেন, উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠীকে জলবায়ু উদ্বাস্ত করে আর কোন প্রকল্প যেন গ্রহণ করা না হয়।
পরিবেশগত সমীক্ষা না করে যেন কোন প্রকল্প গ্রহণ করা না হয় , সেজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানানো হয় পরিবেশ বিষয়ক এই জনসভা থেকে।
জনসভায় প্রধান অতিথি ছিলেন, ধরার কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব শরীফ জামিল।
চট্টগ্রাম বায়তুশ শরফ কামিল মাস্টার্স মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিবেশ বিষয়ক জনসভায় বক্তব্য রাখেন, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর জহিরুল হক,সুন্দরবন রক্ষায় আমরা এর সভাপতি শেখ মোহাম্মদ নূর আলম,ধরিত্রী রক্ষায় আমরা ধরার কক্সবাজারের যুগ্ন আহবায়ক ফরিদুল আলম শাহীন। সুনতি রক্ষায় আমরা ধরার সমন্বয়ক সানজিদা রহমান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল বারী ,সৈয়দ মোহাম্মদ আব্দুল মাবুদ, প্রবীণ সাংবাদিক আব্দুস ছালাম কাকলী শিক্ষক প্রতিনিধি মাওলানা ওসমান গণি, প্রফেসর মনজুর আলম, লবণ ব্যবসায়ী ও যুবনেতা মিজানুর রহমান মাতাব্বর,কালারমারছড়া বাজার বণিক বহুমূখী সমিতির সম্পাদক বোরহান উদ্দীন প্রমূখ।


আরো বিভিন্ন বিভাগের খবর