শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

পাটোয়ারটেক সৈকত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নিউজ রুম / ১০৭ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

রহমান তারেক :

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী-পাটোয়ারটেক সৈকত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সৈকতের বালিয়াড়িতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে কোনো কাপড় ছিল না এবং মুখে তিনটি ক্ষতচিহ্ন রয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ কায়সার বলেন, “সৈকতে লাশটা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়”
ইনচার্জ দুর্জয় সরকার বলেন, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর