শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

কক্সবাজার সমুদ্র সৈকত দ্বিখণ্ডিত করে নির্মিত জেঠি কেন অপসারণ করা হবে না মর্মে হাইকোর্টের রুল

নিউজ রুম / ১৯২ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
পৃথিবীর দীর্ঘতম সৈকত দ্বিখন্ডীত করে কক্সবাজারের ইনানীতে নির্মিত জেটি কেন অপসারনের নির্দেশনা দেওয়া হবেনা মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। এতে প্রতিরক্ষা সচিব ও জেলা প্রশাসক ককসবাজার সহ ৫ জনের বিরুদ্ধে এ রুলনিশি জারী করেছেন মহামান্য হাইকোর্টের একটি দ্বৈত ব্যাঞ্চ।বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো.সোহরাওয়ার্দীর ডিভিশন ব্যাঞ্চ। আজ সকালে উক্ত রুলনিশি জারী করে চার সপ্তার মধ্যে জবাব দিতে বলেছেন আদালত।
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত দেশের প্রত্যেকটা মানুষের অহংকার ও গর্ব এই বিরল প্রাকৃতিক ঐতিহ্য দ্বিখনন্ডীত করে বাঁধ বা জেটি নির্মানের বিরুদ্ধে ককসবাজারের সাধারণ মানুষের সাথে কক্সবাজার নাগরিক ফোরাম, আমরা ককসবাজারবাসী সংগঠন, বাপা,ও অন্যান্য সংগঠন ছাড়াও মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সমাজ প্রতিবাদ সমাবেশ করেছে।
আদালতের এ যুগান্তকারী আদেশ পেয়ে ককসবাজার নাগরিক ফোরামের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতে ককসবাজারের পরিবেশ প্রতিবেশ এবং পর্যটনর সমৃদ্ধি রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ মুখর থাকার প্রত্যয় জানান ও রায়ে সন্তুষ্ট প্রকাশ করেন নাগরিক ফোরামের নেতৃবৃন্দ।
উল্লেখ্য জনস্বার্থে রীট মামলাটি ককসবাজার নাগরিক ফোরামের পক্ষে দায়ের করেছেন আনম হেলাল উদ্দিন।


আরো বিভিন্ন বিভাগের খবর