শিরোনাম :
শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু

আঁরা রোহিঙ্গা বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী শুরু

নিউজ রুম / ২১১ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে আঁরা রোহিঙ্গা বিষয়ের উপর ১৪ দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এবং কক্সবাজার আর্ট ক্লাবের যৌথ আয়োজনে এই আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়। আলোকচিত্র প্রদর্শনীর বিষয়বস্তু হচ্ছে “আঁরা রোহিঙ্গা”। কক্সবাজারে অবস্থিত শরণার্থী শিবিরের ১০ জন মেধাবী রোহিঙ্গা আলোকচিত্রী তাদের সামষ্টিক কর্ম ও কুশলতা এই প্রদর্শনীর মধ্য দিয়ে উপস্থাপন করেছেন।

প্রদর্শনীতে একটি শরণার্থী সম্প্রদায়ের দৈনন্দিন জীবনের দৃশ্যগুলো তুলে ধরে রোহিঙ্গাদের আত্মপরিচয় ঘিরে প্রদর্শনীটি আবর্তিত হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের স্মৃতি, তাঁদের প্রত্যাশা, বিশ্বাস, সৌন্দর্য, কর্মযজ্ঞ, সন্তাপ, বেদনা এবং ভালোবাসার সমুজ্জ্বল অনুভূতিসমূহ মেলে ধরে এ যৌথ আয়োজন রোহিঙ্গা জনগোষ্ঠীর সামর্থ্য, সহনশীলতা ও ঘুরে দাঁড়ানোর শক্তিকে শ্রদ্ধা জানায়।
প্রদর্শনী উদ্বোধন করেন কক্সবাজারের শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন বিষয়ক কমিশনার অতিরিক্ত সচিব শাহ রেজওয়ান হায়াত। এতে বিশেষ অতিথি ছিলেন ইউএনএইচসিআর এর বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জোহানেস ভন ডার ক্ল। উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার আর্ট ক্লাবের সভাপতি তানভীর সরওয়ার রানা সুচনা বক্তব্য রাখেন।

প্রদর্শনীটি কিউরেট করেছেন আন্তর্জাতিক শিল্পী ডেভিড পালাজন, রোহিঙ্গা আলোকচিত্রী সাহাত জিয়া হিরো, এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের সম্মানিত কিউরেটর আমেনা খাতুন। প্রদর্শনীতে স্থান পেয়েছে রোহিঙ্গা আলোকচিত্রীদের তোলা ৫০টি ছবি, এবং ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বাস্তুচ্যুত হওয়া বাংলাদেশীদের ১০টি ছবি।


আরো বিভিন্ন বিভাগের খবর