শিরোনাম :
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

গাছ কাটা বন্ধের আহবানে কক্সবাজার থেকে পায়ে হেঁটে ৬৪ জেলা ভ্রমণ শুরু করলেন ইউসুফ

নিউজ রুম / ১৭৯ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

রহমান তারেক :
কক্সবাজার থেকে পায়ে হেঁটে ৬৪ জেলা ভ্রমণ করবেন রাজবাড়ীর ইকবাল মন্ডল ওরফে ইউসুফ। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে কক্সবাজার শহীদ মিনার থেকে ৬৪ জেলার উদ্দেশ্যে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন তিনি।
ইকবাল মন্ডল ওরফে ইউসুফ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার তোফাদিয়া গ্রামের দেলবর মণ্ডলের ছেলে। তিনি একজন শিক্ষার্থী।
ইউসুফ ইকবাল জানান, মাদকের ভয়াবহতা থেকে রক্ষা, রক্তদানে উৎসাহ ও পরিবেশের বন্ধু গাছ কাটা থেকে বিরত রাখতে পায়ে হেঁটে ৫৫ দিনে দেশের ৬৪টি জেলা ভ্রমণ করবেন। কক্সবাজারের জিরো পয়েন্ট থেকে হাঁটা শুরুর পর আগামী ৫ জানুয়ারি নিজ জেলা রাজবাড়ীতে পৌছবেন। প্রতিদিন গড়ে প্রায় ১০ ঘণ্টা হাঁটবেন ইউসুফ। তবে সহযোগিতামূলক এখনো কোনো পৃষ্ঠপোষক পাননি বলে জানান তিনি।
এর আগে ২৪ ঘণ্টায় খুলনা থেকে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩০ কিলোমিটার ও ১৪ ঘণ্টায় ঢাকা থেকে রাজবাড়ীতে হেঁটে আসেন ইউসুফ। এছাড়া নিজেকে ফিট রাখতে দিনে প্রায় ৩০ কিলোমিটার হাঁটেন বলেও জানান এই যুবক।
তিনি আরও জানান, দেশে মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে বাঁচাতে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে পায়ে হেটে ৬৪ জেলা ভ্রমনের উদ্যোগ নেন। কক্সবাজার হয়ে প্রথমে বান্দারবন, রাঙামাটি, খাগড়াছড়ি ও ফেনী জেলা হয়ে সারাদেশ ভ্রমন করবেন।


আরো বিভিন্ন বিভাগের খবর