শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

চবিতে ছাত্রী যৌন নিপীড়ন সামাজিক অবক্ষয়ের নমুনা : জাতীয় নারী আন্দোলন

নিউজ রুম / ১৮৯ বার পড়ছে
আপলোড : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী যৌন নিপীড়ন সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের নমুনা বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাপ সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নারী আন্দোলনের সভাপতি মিতা রহমান বলেন, এই সকল যৌন হযরানী সঠিক বিচার না হবার কারণেই ক্রমান্বয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়নের ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

শনিবার (২৩ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নারী আন্দোলনের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিকভাবে প্রভাবশালী শিক্ষকরা ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত না করে বরং তা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। যা অপরাধিদের অপরাধ করায় উৎসাহিত করে।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব প্রশাসনের। প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটেছেই। এ অবস্থা বন্ধ করতে না পারলে শিক্ষার পরিবেশ ধ্বংস হয়ে যাবে।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত ৪জনকে গ্রেফতার করায় র‌্যাব-৭কে দন্যবাদ জানিয়ে বলেন, এখন খেয়াল রাখতে হবে কোভাবেই যাতে এই অপরাধিরা পার পেয়ে না যায়। প্রশাসনকে তাদের দৃষ্টান্তশূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এসময় আরো বক্তব্য রাখেন নারী আন্দোলনের সাধারণ সম্পাদক নাজমা রহমান, সহ-সভাপতি জীবন নাহার, যুগ্ম-সম্পাদক আনোয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক কাকলি রহমান, কেন্দ্রীয় নেত্রী কবি আইরিন আক্তার দিবা, তাহমিনা রহমান, আফরোজা আক্তার প্রমুখ


আরো বিভিন্ন বিভাগের খবর