শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

নোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

নিউজ রুম / ১৪৮ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ হোসেন নামে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন।
নিহত মোহাম্মদ হোসেন ৪০ ওই ক্যাম্প-১৮-এর ব্লক-৮-এর মোহাম্মদ শফিকের ছেলে। তিনি ওই ক্যাম্পের (শিবির) হেড মাঝি হিসেবে দায়িত্বরত ছিলেন।
সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বালুখালী ক্যাম্প-১৮/ইস্টে এ হত্যাকেণ্ডের ঘটনা ঘটে।
হত্যাকেণ্ডের বিষয়টি স্বীকার করেছেন ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফারুক আহমেদ।
নিহতের ছোট ভাই নুর হাশেম বলেন, ‘সোমবার সকালে তার ভাই বাড়ির পাশে বসে ছিলেন। হঠাৎ সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফারুক আহমেদ বলেন, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘাতকদের ধরতে কাজ করছে পুলিশ। গুলিবিদ্ধ মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।####


আরো বিভিন্ন বিভাগের খবর