শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি : বিদেশি পিস্তল গুলি সহ এক সন্ত্রাসী গ্রেফতার

নিউজ রুম / ১৬৪ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক উখিয়া :
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলি সহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মাড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশ। গতকাল মংগলবার মধ্য রাতে এই অভিযান চালায় এপিবিএন পুলিশ।
৮ এপিবিএন পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ আজ সকালে জানান গতকাল মংগলবার গভীর রাতে উখিয়া উপজেলার বালুখালী ৮ নম্বর ক্যাম্পের ৩৭ নম্বর ব্লকে বহিরাগত সন্ত্রাসী এসে গোলাগুলি শুরু করে। এতে সাধারণ রোহিঙ্গাদের মাঝে আতংকের সৃষ্টি হয়। খবর পেয়ে ৮ এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে। এ সময় পুলিশ আব্দুস শুক্কুর নামে এক যুবককে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি সহ গ্রেফতার করে। গ্রেফতার আব্দুস শুক্কুর টেকনাফ উপজেলার লম্বাবিল গ্রামের আব্দুর রহিমের পুত্র। এপিবিএন পুলিশ জানান গ্রেফতার আব্দুস শুক্কুরকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর