শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

টেকনাফ স্থল বন্দরে সিএন্ডএফ এজেন্ট ও ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

নিউজ রুম / ১৫৮ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক টেকনাফ :
কক্সবাজারের টেকনাফ স্থল বন্দরে সিএন্ডএফ এজেন্ট ও ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসন, স্থল বন্দর কর্তৃপক্ষ এবং সিএন্ডএফ এজেন্ট সহ বন্দর ব্যবহারকারীদের সাথে বৈঠকের পর আজ সকাল থেকে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
গত বৃহস্পতিবার রাতে বন্দরের জেটি ঘাট থেকে মিয়ানমার থেকে আমদানি করা পণ্য বাহী কার্গো বোট উধাও এবং সীমান্ত বানিজ্যের আমদানি পণ্য চুরি হওয়ার ঘটনায় বন্দরে ক্ষুব্ধ বন্দরে কর্মরত সিএন্ডএফ এজেন্টরা ধর্মঘটের ডাক দিয়েছিল। পরে রবিবার বিকেলে বন্দর কর্তৃপক্ষের অফিসে প্রশাসন বন্দর কর্তৃপক্ষ এবং সিএন্ডএফ এজেন্টসহ ব্যবসায়ীদের মধ্যে বৈঠক হলেও ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টেকনাফ স্থল বন্দরের উপদেষ্টা পরিষদের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন গতকাল উর্ধতন প্রশাসনের সাথে আলোচনাক্রমে সিএন্ডএফ এজেন্ট ও বন্দর ব্যবহারকার ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। বন্দরের অভ্যান্তরে নিরাপত্তা সহ ব্যবসায়ীদের বিভিন্ন দাবি প্রশাসন সুবিবেচনার আশ্বাস দেয়া হয়েছে। তিনি জানান আজ সকাল থেকে টেকনাফ স্থল বন্দরের স্বাভাবিক কার্যক্রম চলছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে গতকাল সোমবার বিকেল পর্যন্ত বন্দরে মিয়ানমার থেকে সীমান্ত বানিজ্যের আওতায় ৩৫ টি পণ্য বাহী কার্গো বোট ও জাহাজ এসেছে।


আরো বিভিন্ন বিভাগের খবর